1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, নারী হাজতিকে ফুল দিলেন কারাগারের জেলার যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ নিহত ৩ মেয়ের মৃত্যুর মামলা করায় মাকে ছুরিকাঘাত নতুন পে-স্কেলে বেতন বাড়ল কত, কোন গ্রেডে কত? মনিরামপুরে ৯ টাকার চারা রোপণে খরচ দেখানো হয়েছে ৫০০ টাকা NPJA বাংলাদেশ কমিটিতে সাংগঠনিক সম্পাদক হলেন যশোর জার্নালের প্রকাশক ও সম্পাদক আসিফ আকবর সেতু ক্যাম্প-৮ইতে ফের গোলাগুলি, গুলিবিদ্ধ ছয় বছরের শিশু; আতঙ্কে রোহিঙ্গারা যশোরে বাড়িতে ঢুকে ২ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ যশোরে প্রবাসফেরত ব্যক্তির ২০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা” মণিরামপুরে কিশোরীর অপমৃত্যু, আত্মহত্যার অভিযোগ

যশোরে জমি বিরোধে কিশোর নিহতের অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ২৬১ বার পড়া হয়েছে

যশোর প্রতিবেদক:

যশোরের বাঘারপাড়ায় পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক কিশোরকে শ্বাসরোধে হত্যার অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। মামলায় পাঁচজনকে নামীয় আসামি করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাঘারপাড়া আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা এ মামলার বাদী মো. মোতাছিম বিল্লাহ (২৮)। নিহত মোরসালিন (১৮) তার ছোট ভাই।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে অভিযোগ করেন বাদী।

মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন— মো. আব্দুস সামাদ (৫৫) মির্জাপুর গ্রামের বাসিন্দা, মো. নুর ইসলাম (৫৭) কুমারখালী এলাকার বাসিন্দা, মোছা. তাহেরা পারভীন (৪৬) নালিয়া (কোতোয়ালী থানা) এলাকার বাসিন্দা, জাহিদা বেগম (৫০) কয়ালখালী গ্রামের বাসিন্দা এবং তহমিনা বেগম (৪৮) মির্জাপুর এলাকার বাসিন্দা। সবাই বাঘারপাড়া ও আশপাশ এলাকার বাসিন্দা বলে উল্লেখ করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, ২৩ জুন রাত থেকে ২৪ জুন সকাল পর্যন্ত কোনো এক সময় মোরসালিনের শয়নকক্ষে প্রবেশ করে তাকে ঘুমন্ত অবস্থায় বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখানোর জন্য মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরদিন সকালে আসামিরা ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রচার করতে স্থানীয়দের জড়ো করে মরদেহ নামায় বলেও অভিযোগে বলা হয়।

বাদীর দাবি, ঘটনার পর দ্রুত মরদেহ হাসপাতালে নিয়ে গিয়ে ময়নাতদন্ত প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করা হয় এবং অল্প সময়ের মধ্যে দাফন সম্পন্ন করা হয়, যাতে প্রকৃত ঘটনা গোপন রাখা যায়।

এ ঘটনায় দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। বাদী আদালতের কাছে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট