1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভ্রমণ ভিসা স্বাভাবিক না হওয়ায় বেনাপোলে কমছে যাত্রী চলাচল শেকৃবির পিএইচডি প্রথম সেমিস্টারে কৃতিত্ব দেখালেন যশোর মণিরামপুরের সন্তান বিএম আলমগীর কবীর পুলিশ সপ্তাহ-২০২৬ এ সম্মাননা পেলেন পিবিআই যশোরের এসআই আলমগীর হোসেন যশোরে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ বেনাপোল স্থলবন্দরে অধিকাল ভাতা চালুর দাবিতে কর্মবিরতি যশোরে মাদ্রাসাছাত্রকে বাসায় নিয়ে বলাৎকারের অভিযোগ, আটক ১ চৌগাছায় প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিল ‘চৌগাছা পরিবার’ প্রতিমন্ত্রীর নির্দেশে যশোরে নিখোঁজ স্কুলছাত্রী বৈশাখী উদ্ধার যশোর উপশহর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ তিনজনকে অব্যাহতি

অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন, ‘কুচক্রী মহল’কে দায়ী করল জেলা যুবদল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

যশোর জেলা যুবদলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে প্রকাশিত কিছু সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি। বুধবার যশোর প্রেস ক্লাবে আয়োজিত এ সম্মেলনে নেতারা এসব তথ্যকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী পরিকল্পিতভাবে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, বিভিন্ন সময় আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা সত্ত্বেও সংগঠনকে বিতর্কিত করার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে একটি গণমাধ্যমে যুবদলের কয়েকজন নেতার বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা তার ভাষ্য অনুযায়ী ‘ভিত্তিহীন ও মনগড়া’। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডির মাধ্যমেও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তোলেন তিনি।

আনসারুল হক রানা দাবি করেন, সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য নষ্ট করতে কিছু বহিষ্কৃত নেতাকর্মী এবং তাদের সহযোগীরা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে। তিনি বলেন, দায়িত্বশীল পদে থেকে কেউ এ ধরনের অনৈতিক কাজে জড়িত—এমন অভিযোগের বাস্তবতা নেই।

সংবাদ সম্মেলনে প্রকাশিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

এ সময় জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, অধ্যাপক আমিনুর রহমান মধু, আরিফুল ইসলাম আরিফ, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন, কামরুজ্জামান বিদ্যুৎ, শহিদুল ইসলাম মিলন, আনোয়ার পারভেজসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট