1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চীন সফরের শেষ দিনে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক, সই হলো ১৭ সমঝোতা স্মারক শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা যশোরে বেকারি কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার ২৯ বোতল মাদক উইনকরেক্স যশোরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, চার প্রতিষ্ঠানের জরিমানা এক লাখ টাকা দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদ, দেশে ফেরাতে তৎপর দুদক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, লাশ হস্তান্তর নিয়ে বিতর্ক সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আসিফ আকবর সেতুকে দেখতে গেলেন বিএমএসএস নেতৃবৃন্দ অনুসন্ধানী সাংবাদিকতায় গিয়ে হামলা ও লুটের শিকার সাংবাদিক যশোরে মাদকবিরোধী অভিযানে ২ হাজার ১০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

চৌগাছায় প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিল ‘চৌগাছা পরিবার’

আসিফ সেতু
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর:

যশোরের চৌগাছা উপজেলায় শারীরিক প্রতিবন্ধকতায় ভোগা এক অসহায় ব্যক্তির পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘চৌগাছা পরিবার’। সংগঠনটির উদ্যোগে তাকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়েছে।

শুক্রবার (৮ মে) বিকেলে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের নগরবর্ণি গুবিনাথপুর গ্রামে গিয়ে প্রতিবন্ধী শাহজাহান আলীর হাতে হুইলচেয়ার তুলে দেন সংগঠনের সদস্যরা।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. বখতিয়ার হোসেন জানান, দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যার কারণে শাহজাহান আলীর চলাফেরায় কষ্ট হচ্ছিল। আর্থিক সংকটের কারণে তার পক্ষে হুইলচেয়ার কেনা সম্ভব হচ্ছিল না। বিষয়টি জানতে পেরে সংগঠনের সদস্যরা সহযোগিতার সিদ্ধান্ত নেন। পরে দেশীয় ও প্রবাসী সদস্যদের আর্থিক সহায়তায় হুইলচেয়ারটি সংগ্রহ করা হয়।

সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য। মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

হুইলচেয়ার প্রদান অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি শাহিন কবির, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, জগদীসপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক সম্রাট শাকিল, ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, রাজিব হোসেন রাজু, সুমন হোসেন, দীপ্ত বিশ্বাস, মো. রাকিবুল ইসলাম রনি ও অরিত্র সরকারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

‘বিপন্ন মানবতায় প্রবাসীর জয়’ স্লোগানকে সামনে রেখে ‘চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন’ দীর্ঘদিন ধরে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট