1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে অভিযোগ, কৃষি অফিসের নির্দেশে নেওয়ার দাবি ব্যবসায়ীর যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান যশোরে আবাসিক ভবনে ‘ভেজাল মবিল’ প্যাকেটজাতের অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার দাবি যশোরের ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত যশোরে বিশেষ অভিযানে ১৫৫ গ্রেপ্তার, আ.লীগের ২৭ নেতাকর্মীও আটক সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার? যশোরে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটি এর নিন্দা পতিত জমিতে সোনালী স্বপ্ন মাছ চাষে হালিমের ভাগ্য বদল চিকিৎসকের অবহেলার অভিযোগে প্রসূতির মৃত্যু, পেট কেটে জীবিত নবজাতক উদ্ধার; ক্লিনিক সিলগালা

যশোর উপশহর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:
যশোরের উপশহর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এএসএম আমানুল্লাহর কলেজ পরিদর্শন ও মনিটরিং কার্যক্রম উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এএসএম আমানুল্লাহ। উপশহর কলেজের গভর্নিং বডির সভাপতি প্রফেসর এসএম আবু আহসান লাল্টুর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন যশোর জজ কোর্টের পিপি ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
এসময় আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান, পরিচালনা পর্ষদের সদস্য ফকরুল বিশ্বাস, নুর ইসলাম, মোশারফ হোসেন, এসএম জালাল উদ্দিন, শিক্ষক ফেডারেশনের সভাপতি ও যশোর কলেজের মকবুল হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর এএসএম আমানুল্লাহ শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কলেজের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে প্রফেসর এসএম আবু আহসান লাল্টু উপাচার্যকে ধন্যবাদ জানিয়ে কলেজের উন্নয়নে সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট