1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, নারী হাজতিকে ফুল দিলেন কারাগারের জেলার যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ নিহত ৩ মেয়ের মৃত্যুর মামলা করায় মাকে ছুরিকাঘাত নতুন পে-স্কেলে বেতন বাড়ল কত, কোন গ্রেডে কত? মনিরামপুরে ৯ টাকার চারা রোপণে খরচ দেখানো হয়েছে ৫০০ টাকা NPJA বাংলাদেশ কমিটিতে সাংগঠনিক সম্পাদক হলেন যশোর জার্নালের প্রকাশক ও সম্পাদক আসিফ আকবর সেতু ক্যাম্প-৮ইতে ফের গোলাগুলি, গুলিবিদ্ধ ছয় বছরের শিশু; আতঙ্কে রোহিঙ্গারা যশোরে বাড়িতে ঢুকে ২ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ যশোরে প্রবাসফেরত ব্যক্তির ২০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা” মণিরামপুরে কিশোরীর অপমৃত্যু, আত্মহত্যার অভিযোগ

বেনাপোল স্থলবন্দরে অধিকাল ভাতা চালুর দাবিতে কর্মবিরতি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ২৬৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

বেনাপোল স্থলবন্দরে অতিরিক্ত কাজের জন্য ‘অধিকাল ভাতা’ পুনরায় চালুর দাবিতে আন্দোলনে নেমেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা। রোববার (১০ মে) বিকেলে বন্দর এলাকায় “দাবি আদায় পরিষদ”-এর ব্যানারে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

আন্দোলনকারীরা জানান, ১০ ও ১১ মে প্রতিদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দুই ঘণ্টার ‘অতিরিক্ত কাজের কর্মবিরতি’ পালন করা হবে। সমাবেশে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তাদের দাবি তুলে ধরেন।

বক্তারা বলেন, বন্দর সচল রাখতে নিয়মিত নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত দায়িত্ব পালন করলেও দীর্ঘদিন ধরে অধিকাল ভাতা বন্ধ রয়েছে। একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন।

তারা আরও হুঁশিয়ারি দেন, দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এদিকে বিকেলের ব্যস্ত সময়ে দুই ঘণ্টার কর্মবিরতির কারণে বন্দরের পণ্য খালাস ও প্রশাসনিক কার্যক্রমে সাময়িক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সমাবেশে উপস্থিত ছিলেন ট্রাফিক পরিদর্শক নাহিদুজ্জামান, মেহেদী হাসান, লিটন হোসেন, শাহাদত হোসেন, তারেক রহমান, আমিনুর রহমান, হাফিজুর রহমান ও আবুল বাশারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট