1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, নারী হাজতিকে ফুল দিলেন কারাগারের জেলার যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ নিহত ৩ মেয়ের মৃত্যুর মামলা করায় মাকে ছুরিকাঘাত নতুন পে-স্কেলে বেতন বাড়ল কত, কোন গ্রেডে কত? মনিরামপুরে ৯ টাকার চারা রোপণে খরচ দেখানো হয়েছে ৫০০ টাকা NPJA বাংলাদেশ কমিটিতে সাংগঠনিক সম্পাদক হলেন যশোর জার্নালের প্রকাশক ও সম্পাদক আসিফ আকবর সেতু ক্যাম্প-৮ইতে ফের গোলাগুলি, গুলিবিদ্ধ ছয় বছরের শিশু; আতঙ্কে রোহিঙ্গারা যশোরে বাড়িতে ঢুকে ২ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ যশোরে প্রবাসফেরত ব্যক্তির ২০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা” মণিরামপুরে কিশোরীর অপমৃত্যু, আত্মহত্যার অভিযোগ

শেকৃবির পিএইচডি প্রথম সেমিস্টারে কৃতিত্ব দেখালেন যশোর মণিরামপুরের সন্তান বিএম আলমগীর কবীর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৩৪৮ বার পড়া হয়েছে

রিজেস্ব প্রতিবেদক:

যশোরের মণিরামপুর উপজেলার হাকিমপুর গ্রামের কৃতি সন্তান কৃষিবিদ বিএম আলমগীর কবীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পিএইচডি প্রোগ্রামের প্রথম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছেন। তিনি ৩.৮৭ জিপিএ পেয়ে সফলভাবে পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ হয়েছেন।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অব এক্সামিনেশনস কার্যালয় থেকে প্রকাশিত জুলাই-ডিসেম্বর ২০২৫ সেমিস্টারের ফলাফলে তাঁর এ সাফল্যের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিএম আলমগীর কবীর যশোরের মণিরামপুর উপজেলার হাকিমপুর গ্রামের মরহুম আবুল হোসেনের ছেলে। তাঁর বাবা একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। শিক্ষা ও আদর্শিক পরিবেশে বেড়ে ওঠা আলমগীর কবীর ছাত্রজীবন থেকেই মেধা, নেতৃত্ব ও গবেষণামুখী চিন্তাধারার পরিচয় দিয়ে আসছেন।

বর্তমানে তিনি প্রফেসর ড. সফিউল্ল্যাহ মজুমদার কিরণের তত্ত্বাবধানে পিএইচডি গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন। তাঁর গবেষণার বিষয় দেশের দক্ষিণাঞ্চলে “স্মার্ট ক্লাইমেট এগ্রিকালচারাল টেকনোলজি”র প্রয়োগ ও উন্নয়ন।

সংশ্লিষ্টদের মতে, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে তাঁর গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ বিষয়ে কৃষিবিদ বিএম আলমগীর কবীর বলেন, “আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষিকে আরও সমৃদ্ধ করা এবং গবেষণার ফল তৃণমূল কৃষকদের কাছে পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।”

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট