1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে জিতু হ’ত্যা: চারজনের নামে মামলা, অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ যশোর উপশহরে মাদকবিরোধী অভিযানে ৭ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা যশোর ভৈরব নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার প্রকাশিত সংবাদের প্রতিবাদ মশিউর রহমান পিয়ালের ইন্তেকাল, শোক জানিয়েছে নাগরিক ঐক্য যশোরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন, ৩১ স্টলে মিলছে নানা প্রজাতির গাছ দক্ষিণ চট্টগ্রামের বানভাসী মানুষের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি যশোর রেলস্টেশনে অভিযান: অবৈধ ভারতীয় শাড়ি ও প্রসাধনীসহ ৩ নারী আটক যশোর ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল এক তরুণের, হাসপাতালে আরেকজন যশোরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেফতার, উদ্ধার ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৭০ বোতল রেক্টিফাইড স্পিরিট

যশোরে ছাত্রআন্দোলন নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোর শহরের খোলাডাঙ্গা কদমতলা মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের অন্যতম নেতা রাশেদ খানের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে রাশেদ খানের পরিবারের সঙ্গে পাশের কয়েকজন প্রতিবেশীর বিরোধ চলছিল। এরই জেরে গত ২৫ মে রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র, ধারালো দা ও কুড়াল নিয়ে তাদের বাড়ির পাশের দোকানের সামনে এসে অশালীন আচরণ ও হুমকি দিতে থাকে বলে অভিযোগ করা হয়েছে।

রাশেদ খানের দাবি, প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে মারধর করে এবং তার দোকান ও বাড়ির প্রাচীর ভাঙচুর চালায়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এছাড়া হামলার সময় কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে তার দিকে তেড়ে আসে বলেও উল্লেখ করা হয়েছে।

এ সময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা সরে যায়। যাওয়ার আগে তারা পুনরায় ক্ষতি ও প্রাণনা’শের হুমকি দেয় বলে অভিযোগে বলা হয়েছে।
রাশেদ খান জানান, ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন। অভিযুক্তদের পক্ষ থেকে এখনও হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি তার।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট