1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা যশোরে বেকারি কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার ২৯ বোতল মাদক উইনকরেক্স যশোরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, চার প্রতিষ্ঠানের জরিমানা এক লাখ টাকা দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদ, দেশে ফেরাতে তৎপর দুদক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, লাশ হস্তান্তর নিয়ে বিতর্ক সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আসিফ আকবর সেতুকে দেখতে গেলেন বিএমএসএস নেতৃবৃন্দ অনুসন্ধানী সাংবাদিকতায় গিয়ে হামলা ও লুটের শিকার সাংবাদিক যশোরে মাদকবিরোধী অভিযানে ২ হাজার ১০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইউপি সদস্যকে ঘিরে উত্তেজনা

যশোরে বিস্ফোরক সদৃশ বস্তুতে আহত দুই শিশু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোর শহরের ধর্মতলা খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকায় কুড়িয়ে পাওয়া বিস্ফোরক সদৃশ বস্তু নিয়ে খেলতে গিয়ে দুই শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কামগাজী পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিশুরা হলো রেজওয়ান (৭) ও ইসমাইল ওরফে সিয়াম (৪)। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, খেলাধুলার সময় পুকুরপাড়ে পড়ে থাকা একটি অজ্ঞাত বস্তু হাতে নেওয়ার পর হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে শিশু দুটির হাত, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, রেজওয়ানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে। অপরদিকে সিয়াম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, বিস্ফোরক সদৃশ বস্তুটি সেখানে কীভাবে এলো তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট