1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা যশোরে বেকারি কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার ২৯ বোতল মাদক উইনকরেক্স যশোরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, চার প্রতিষ্ঠানের জরিমানা এক লাখ টাকা দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদ, দেশে ফেরাতে তৎপর দুদক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, লাশ হস্তান্তর নিয়ে বিতর্ক সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আসিফ আকবর সেতুকে দেখতে গেলেন বিএমএসএস নেতৃবৃন্দ অনুসন্ধানী সাংবাদিকতায় গিয়ে হামলা ও লুটের শিকার সাংবাদিক যশোরে মাদকবিরোধী অভিযানে ২ হাজার ১০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইউপি সদস্যকে ঘিরে উত্তেজনা

সাইপ্রাসে এস আলম ও স্ত্রীর সম্পত্তি জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ব্যাংক জালিয়াতি ও বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগে এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও তার স্ত্রীর মালিকানাধীন সাইপ্রাসের একটি সম্পত্তি জব্দ করেছে দেশটির আদালত। বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে সাইপ্রাসের নিকোসিয়া জেলা আদালত এ আদেশ দেয়।

জানা গেছে, গত ১৯ মে সাইপ্রাসের অর্থপাচারবিরোধী ইউনিট ‘মোকাস’-এর আবেদনের পর সম্পত্তি জব্দের সিদ্ধান্ত আসে। বাংলাদেশ ও সাইপ্রাসের পারস্পরিক আইনি সহায়তা চুক্তির আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়।

তবে সাইফুল আলম তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি ২০১৬ সালে সাইপ্রাসের ‘গোল্ডেন পাসপোর্ট’ কর্মসূচির মাধ্যমে দেশটির নাগরিকত্ব পান। জব্দ হওয়া সম্পত্তিটি পারেক্লিসিয়া এলাকায় অবস্থিত একটি দুইতলা বাড়ি বলে জানা গেছে।

তদন্ত সংশ্লিষ্ট নথিতে উল্লেখ করা হয়েছে, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন কোম্পানি ও আর্থিক লেনদেন নিয়ে অনুসন্ধান চলছে। অভিযোগের মধ্যে রয়েছে প্রতারণামূলক ঋণ গ্রহণ, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের বিষয়।

এদিকে, সম্পত্তি জব্দের আদেশের একদিন পর বাংলাদেশের একটি আদালত ইসলামী ব্যাংক থেকে প্রায় ৬০ লাখ ইউরো অর্থ ছাড়ের ঘটনায় সাইফুল আলমসহ তার ১০ আত্মীয় ও সহযোগীকে পাঁচ মাসের কারাদণ্ড দেন। অভিযোগ রয়েছে, এস আলম গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠানের নামে নেওয়া ঋণের অর্থ নির্ধারিত খাতে ব্যবহার করা হয়নি।

তদন্তকারীরা আরও খতিয়ে দেখছেন, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া বিপুল পরিমাণ ঋণের অর্থ বিদেশে পাচার করা হয়েছে কি না। এ বিষয়ে বাংলাদেশ ও সাইপ্রাসের সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে তথ্য আদান-প্রদান করছে।

তথা সুত্র: নিউজ২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট