1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে প্রশ্ন, কৃষি কর্মকর্তার বক্তব্যে ৪০০ বস্তা নিয়ে আপত্তি যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান যশোরে আবাসিক ভবনে ‘ভেজাল মবিল’ প্যাকেটজাতের অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার দাবি যশোরের ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত যশোরে বিশেষ অভিযানে ১৫৫ গ্রেপ্তার, আ.লীগের ২৭ নেতাকর্মীও আটক সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার? যশোরে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটি এর নিন্দা পতিত জমিতে সোনালী স্বপ্ন মাছ চাষে হালিমের ভাগ্য বদল চিকিৎসকের অবহেলার অভিযোগে প্রসূতির মৃত্যু, পেট কেটে জীবিত নবজাতক উদ্ধার; ক্লিনিক সিলগালা

কাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৩৭১ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আগামীকাল পালিত হবে। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি নিহ*ত হন।

দিবসটি উপলক্ষে বিএনপি ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, পতাকা অর্ধনমিত রাখা, দোয়া মাহফিল, আলোচনা সভা এবং অসচ্ছল মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল ভোর ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একইসঙ্গে কালো ব্যাজ ধারণ করবেন নেতাকর্মীরা।

এদিন সকালে দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরে আলোচনা সভা এবং দুঃস্থ মানুষের মাঝে সহায়তা বিতরণের আয়োজন করা হয়েছে।

৩১ মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়েছে।

জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন এবং দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রতি বছর তার শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করে থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট