1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে হিন্দু পরিবারের জমি দখল ও হামলা, থানায় লিখিত অভিযোগ যশোরে জিতু হ’ত্যা: চারজনের নামে মামলা, অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ যশোর উপশহরে মাদকবিরোধী অভিযানে ৭ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা যশোর ভৈরব নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার প্রকাশিত সংবাদের প্রতিবাদ মশিউর রহমান পিয়ালের ইন্তেকাল, শোক জানিয়েছে নাগরিক ঐক্য যশোরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন, ৩১ স্টলে মিলছে নানা প্রজাতির গাছ দক্ষিণ চট্টগ্রামের বানভাসী মানুষের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি যশোর রেলস্টেশনে অভিযান: অবৈধ ভারতীয় শাড়ি ও প্রসাধনীসহ ৩ নারী আটক যশোর ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল এক তরুণের, হাসপাতালে আরেকজন

দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদ, দেশে ফেরাতে তৎপর দুদক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট:

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম। তিনি বলেন, বেনজির আহমেদের বিরুদ্ধে দুদকের করা দুটি মামলার বিষয়ে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছিল। এর মধ্যে একটি মামলায় ছিল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এবং অন্যটি পাসপোর্ট সংক্রান্ত জালিয়াতির অভিযোগ।

দুদকের দাবি, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জারি হওয়া রেড নোটিশের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

মিডিয়া ব্রিফিংয়ে আকতারুল ইসলাম আরও জানান, বেনজির আহমেদের বিরুদ্ধে বর্তমানে আরও চারটি মামলার তদন্ত চলমান রয়েছে। এসব মামলার অভিযোগ অনুযায়ী, তার বিরুদ্ধে প্রায় ৭৬ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে।

এদিকে গ্রেফতার হওয়া সাবেক এই পুলিশ প্রধানকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সংশ্লিষ্ট দেশীয় ও আন্তর্জাতিক সংস্থা, প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে দুদক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট