1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেফতার, উদ্ধার ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৭০ বোতল রেক্টিফাইড স্পিরিট যশোরে ৩০ হাজার ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ, গ্রেফতার ২ ঢাকা-যশোর প্রভাতী ট্রেনের দাবিতে ৬ জুলাই যশোর রেলওয়ে জংশনে অবস্থান কর্মসূচি যশোরের বকচর থেকে রাজারহাট: ফের সক্রিয় নকল-ভেজাল মবিল চক্র টেকনাফ সীমান্ত কাঁপিয়ে একের পর এক বিস্ফোরণ, সতর্ক অবস্থানে বিজিবি যশোরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে সংঘর্ষ, মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে হামলার অভিযোগ চৌগাছায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষক আহত চীন সফরের শেষ দিনে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক, সই হলো ১৭ সমঝোতা স্মারক শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা যশোরে বেকারি কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার ২৯ বোতল মাদক উইনকরেক্স

যশোরে বেকারি কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার ২৯ বোতল মাদক উইনকরেক্স

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নে অবস্থিত বেস্ট ব্রেড অ্যান্ড বেকারি কারখানায় অভিযান চালিয়ে ২৯ বোতল উইনকরেক্স জব্দ করার দাবি করেছে র‌্যাব-৬। সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত চলা এ অভিযানে কারখানা, অফিস ও সংশ্লিষ্ট কয়েকটি স্থানে তল্লাশি চালানো হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া উইনকরেক্স বর্তমানে অবৈধভাবে ভারতীয় ফেনসিডিলের বিকল্প হিসেবে বাজারজাত করা হচ্ছে। অভিযানের সময় কারখানার জেনারেটর কক্ষ থেকে এসব বোতল উদ্ধার করা হয়েছে বলে দাবি করে বাহিনীটি।

অন্যদিকে, কারখানার মালিক মঈদুল্লাহ ইসলাম ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, তিনি দীর্ঘদিন আগে মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ড ছেড়ে বর্তমানে বেকারি ব্যবসার সঙ্গে জড়িত। তাদের দাবি, ব্যক্তিগত বিরোধের জেরে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে। এ বিষয়ে কারখানার সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে প্রকৃত ঘটনা স্পষ্ট হবে বলেও তারা দাবি করেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিযানের শুরুতে সাদা পোশাকে কয়েকজন র‌্যাব সদস্য কারখানায় প্রবেশ করেন। পরে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থলে উৎসুক জনতা ও পরিবারের সদস্যরা জড়ো হলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, মঈদুল্লাহর বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে, যার বেশিরভাগই মাদক-সংশ্লিষ্ট। উদ্ধারকৃত আলামতের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে। তবে তাকে ফাঁসানোর অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও তিনি উল্লেখ করেন।

#যশোর #র‍্যাব_অভিযান #ইছালী #স্থানীয়_সংবাদ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট