1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেফতার, উদ্ধার ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৭০ বোতল রেক্টিফাইড স্পিরিট যশোরে ৩০ হাজার ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ, গ্রেফতার ২ ঢাকা-যশোর প্রভাতী ট্রেনের দাবিতে ৬ জুলাই যশোর রেলওয়ে জংশনে অবস্থান কর্মসূচি যশোরের বকচর থেকে রাজারহাট: ফের সক্রিয় নকল-ভেজাল মবিল চক্র টেকনাফ সীমান্ত কাঁপিয়ে একের পর এক বিস্ফোরণ, সতর্ক অবস্থানে বিজিবি যশোরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে সংঘর্ষ, মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে হামলার অভিযোগ চৌগাছায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষক আহত চীন সফরের শেষ দিনে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক, সই হলো ১৭ সমঝোতা স্মারক শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা যশোরে বেকারি কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার ২৯ বোতল মাদক উইনকরেক্স

শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করা এবং বিভিন্ন কারণে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের বৈধতার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় ঢাকা।

সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকালে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয় গুরুত্ব পায়। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং পরে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

আলোচনায় বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় চালু, মালয়েশিয়ায় অবস্থানরত অনিয়মিত বাংলাদেশিদের বৈধতার আওতায় আনা, ওয়ার্ক পারমিট নবায়নের সুযোগ বৃদ্ধি, বাংলাদেশের কৃষিপণ্য বিশেষ করে আম, ফলমূল ও শাকসবজির বাজার সম্প্রসারণসহ বিভিন্ন অর্থনৈতিক ও কূটনৈতিক বিষয় উঠে আসে।

এছাড়া আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করা, আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারত্বে অন্তর্ভুক্তি, রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে পারস্পরিক সহযোগিতার বিষয়েও মতবিনিময় হয়।

বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি খাতে সহযোগিতার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পাশাপাশি সন্ত্রাসবাদ দমন, গবেষণা ও সক্ষমতা বৃদ্ধি এবং বিনিয়োগ সহযোগিতা সংক্রান্ত দুটি পৃথক দলিল বিনিময় করা হয়।

পরে দুই দেশের সরকারপ্রধান যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান, জ্বালানি, শিক্ষা ও অর্থনীতি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান। এ সময় মালয় ও বাংলা ভাষার গান পরিবেশনের মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক বন্ধনের প্রতিফলন ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট