1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে প্রবাসফেরত ব্যক্তির ২০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা” মণিরামপুরে কিশোরীর অপমৃত্যু, আত্মহত্যার অভিযোগ যশোর জেনারেল হাসপাতালে ওষুধের হিসাব মেলেনি, তদন্ত কমিটি গঠন আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ বাংলাদেশের অভিনন্দন যশোর রেলরোড এলাকায় বসতঘরের চাল কেটে চুরি, স্বর্ণ-নগদ টাকা লুট এনপিজেএ আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনে বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনের নিয়োগ যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা যশোরে শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ যশোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে আ-গুন, আতঙ্কে রোগীদের ছোটাছুটি চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক

যশোর রেলস্টেশনে অভিযান: অবৈধ ভারতীয় শাড়ি ও প্রসাধনীসহ ৩ নারী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি ও প্রসাধনী সামগ্রী জব্দ করেছে রেলওয়ে পুলিশ। এ সময় চোরা’চা’লা’নের অভিযোগে তিন নারীকে আটক করা হয়েছে।

রেলওয়ে পুলিশ জানায়, শনিবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন মাস্টারের কার্যালয়ের সামনে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন নারী ব্যাগ নিয়ে সরে যাওয়ার চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।

পরে তাদের বহন করা ব্যাগ তল্লাশি করে ৫৫টি ভারতীয় শাড়ি এবং ৭৩টি পন্ডস ক্রিম উদ্ধার করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯৫ হাজার ৫৫০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন— খুলনার খালিশপুর এলাকার সাহিদা খাতুন (৫৫), খুলনা পুরাতন রেলস্টেশন এলাকার হাসিনা খাতুন (৪৫) এবং যশোর শহরের খড়কি এলাকার সেলিনা বেগম (৪৫)।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিটন মিয়ার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন পুলিশের অন্যান্য সদস্যরাও। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় চোরা’চা’লা’নের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আটক তিন নারীকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট