1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে প্রবাসফেরত ব্যক্তির ২০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা” মণিরামপুরে কিশোরীর অপমৃত্যু, আত্মহত্যার অভিযোগ যশোর জেনারেল হাসপাতালে ওষুধের হিসাব মেলেনি, তদন্ত কমিটি গঠন আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ বাংলাদেশের অভিনন্দন যশোর রেলরোড এলাকায় বসতঘরের চাল কেটে চুরি, স্বর্ণ-নগদ টাকা লুট এনপিজেএ আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনে বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনের নিয়োগ যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা যশোরে শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ যশোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে আ-গুন, আতঙ্কে রোগীদের ছোটাছুটি চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

রফিকুল ইসলাম
  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৫ জুলাই দৈনিক নতুন সকালের বার্তা পত্রিকার শেষ পাতায়, যশোরে শিক্ষকের বিরুদ্ধে মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ স্ত্রীকে ‘মানসিক রোগী’ বানানোর অপচেষ্টা শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। উক্ত সংবাদে সরবরাহকৃত তথ্য সম্পূর্ণ উদ্দেশ্যে প্রণোদিত, মিথ্যা ও ভিত্তিহীন। যা আমার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিকভাবে ভাবমূর্তি নষ্ট করেছে। প্রকৃত তথ্য গোপন করে সাংবাদিকদের ভুল তথ্য সরবরাহ করে আমাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। প্রকাশিত তথ্যের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত ঘটনা হচ্ছে, গত ২০ মে আমার স্ত্রী নাহিদ শারমীনকে গাইনি বিশেষজ্ঞ দেখাই। ২০ জুন ২০২৫ আমার স্ত্রীর ছোট ভাই নাজমুল ইসলাম নাহিয়ানকে সঙ্গে নিয়ে আমি আমার স্ত্রীকে ওষুধপত্রসহ তিনমাসের চিকিৎসা ও বিশ্রামের জন্য বাবার বাড়ি ঢাকার মিরপুরে রেখে আসি। দেড় মাস পরে ফিরিয়ে আনতে গেলে ব্যর্থ হই। গত এক বছর তার সাথে আমি মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে চলেছি। এরপর আমার স্ত্রী আমার কাছে ডিভোর্স লেটার চায়। আমাদের কোনো সন্তান নাই। আমি পেশাগত কারণে কলেজে থাকায় দিনের একটা বড় সময় একা বাসায় থাকতো। এতে তার শারীরিক বেশ কিছু সমস্যা দেখা দেয়। এরপর সে নানা ধরনের অপপ্রচার করছে।

মো: রহমত হোসেন

প্রভাষক, মার্কেটিং বিভাগ

হামিদপুর আল হেরা কলেজ, যশোর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট