1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে কিশোরীর অপমৃত্যু, আত্মহত্যার অভিযোগ যশোর জেনারেল হাসপাতালে ওষুধের হিসাব মেলেনি, তদন্ত কমিটি গঠন আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ বাংলাদেশের অভিনন্দন যশোর রেলরোড এলাকায় বসতঘরের চাল কেটে চুরি, স্বর্ণ-নগদ টাকা লুট এনপিজেএ আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনে বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনের নিয়োগ যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা যশোরে শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ যশোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে আ-গুন, আতঙ্কে রোগীদের ছোটাছুটি চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক যশোরে স্বর্ণের বারসহ যুবক আটক

যশোরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন, ৩১ স্টলে মিলছে নানা প্রজাতির গাছ

আসিফ সেতু
  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি:

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা।

শনিবার (১৮ জুলাই) যশোর টাউন হল মাঠে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ যশোরের আয়োজনে এ বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

উদ্বোধনের পর জেলা প্রশাসকসহ অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং স্টল উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার রফিকুল ইসলাম, সামাজিক বন বিভাগ যশোরের বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল, সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র যশোরের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম মিজানুর রহমান, বিএডিসি যশোরের উদ্যান বিভাগের যুগ্ম পরিচালক আম্বিয়াতুন নেসা, কৃষি অধিদপ্তর যশোরের অতিরিক্ত উপ-পরিচালক সমরেন বিশ্বাস, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সহ-সভাপতি গোলাম রেজা দুলু, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ.জেড.এম সালেক, জেলা মহিলা বিএনপির সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগমসহ প্রশাসনের কর্মকর্তা, স্টল উদ্যোক্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

১৮ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত চলবে এ বৃক্ষমেলা। মেলায় ফলজ, বনজ ও ঔষধি গাছের মোট ৩১টি স্টল রাখা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

মেলার সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য নিরাপত্তা কক্ষ ও কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

আয়োজকরা জানান, সরকারের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই অংশ হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষার্থী সোহানুর রহমান সোহান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট