1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে কিশোরীর অপমৃত্যু, আত্মহত্যার অভিযোগ যশোর জেনারেল হাসপাতালে ওষুধের হিসাব মেলেনি, তদন্ত কমিটি গঠন আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ বাংলাদেশের অভিনন্দন যশোর রেলরোড এলাকায় বসতঘরের চাল কেটে চুরি, স্বর্ণ-নগদ টাকা লুট এনপিজেএ আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনে বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনের নিয়োগ যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা যশোরে শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ যশোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে আ-গুন, আতঙ্কে রোগীদের ছোটাছুটি চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক যশোরে স্বর্ণের বারসহ যুবক আটক

যশোরে হিন্দু পরিবারের জমি দখল ও হামলা, থানায় লিখিত অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

যশোর সদর উপজেলার হৈবতলা ইউনিয়নের দায়তলা রাজবংশীপাড়া এলাকায় আড়াই শতক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

থানায় দেওয়া অভিযোগে বিশ্বজিৎ শিকদার জানান, একই এলাকার লংকেশ্বর রায়ের ছেলে পুল্লাদ রায়, পরিতোষ রায়, দীপ রায়, চঞ্চল রায়, বিন্দু রায়, দিগ্বিজয় রায়সহ কয়েকজনের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে লাগোয়া আড়াই শতক জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধ চলছে। অভিযোগ অনুযায়ী, একাধিকবার জমি মাপজোখে তাদের মালিকানা প্রমাণিত হলেও অভিযুক্তরা জোরপূর্বক জমি দখলে রেখে তা ছাড়তে অস্বীকৃতি জানিয়ে আসছেন। এ নিয়ে বিভিন্ন সময় তাদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ১২ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে বাড়ির পাশের কালী মন্দিরের সামনে অভিযুক্তরা সুলতা রানি শিকদার ও তার ভাই অজিত শিকদারের ওপর হামলা চালান। ধারালো দা, লাঠিসোঁটা ও ইট দিয়ে মারধর করলে সুলতা রানি শিকদার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হামলা ঠেকাতে গেলে পরিবারের অন্য সদস্যদেরও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া ১৯ জুলাই ২০২৬ সকাল সাড়ে ৮টার দিকে জমি সংক্রান্ত বিষয়ে কথা বলতে গেলে অভিযুক্তরা প্রদীপ শিকদারকে গালিগালাজ ও মারধর করেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্তরা কোনো সালিসে অংশ নেননি। বরং জমি দখল ধরে রাখতে এবং তাদের ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছেন বলে অভিযোগ করা হয়েছে। ভবিষ্যতে যেকোনো সময় হামলা, মিথ্যা মামলা বা বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে বলেও তারা অভিযোগে উল্লেখ করেছেন।

এ ঘটনায় বিশ্বজিৎ শিকদার কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। কোতোয়ালি মডেল থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট