1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে প্রবাসফেরত ব্যক্তির ২০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা” মণিরামপুরে কিশোরীর অপমৃত্যু, আত্মহত্যার অভিযোগ যশোর জেনারেল হাসপাতালে ওষুধের হিসাব মেলেনি, তদন্ত কমিটি গঠন আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ বাংলাদেশের অভিনন্দন যশোর রেলরোড এলাকায় বসতঘরের চাল কেটে চুরি, স্বর্ণ-নগদ টাকা লুট এনপিজেএ আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনে বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনের নিয়োগ যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা যশোরে শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ যশোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে আ-গুন, আতঙ্কে রোগীদের ছোটাছুটি চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক

যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাই, তরুণী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে স্বর্ণের চেইন ছিনতাইয়ের শিকার হয়েছেন এক বৃদ্ধা। এ ঘটনায় এক তরুণীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন হাসপাতাল এলাকায় উপস্থিত লোকজন।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর আনুমানিক ১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) ভবনের ৪ নম্বর কক্ষের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আড়িছোন বেগম যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত আতিয়ার মণ্ডলের স্ত্রী। হাসপাতাল সূত্রে জানা যায়, তিনি চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য সিসিইউ ভবনের সামনে অপেক্ষা করছিলেন। এ সময় সুযোগ বুঝে মুন্নি (২০) নামে এক তরুণী তার গলায় থাকা স্বর্ণের চেইন টেনে ছিঁড়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

অভিযোগ রয়েছে, চেইনটি ছিনিয়ে নেওয়ার পর মুন্নি তার সঙ্গে থাকা এক সহযোগীর হাতে তুলে দেন। পরে ওই সহযোগী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনাটি বুঝতে পেরে আড়িছোন বেগম চিৎকার করলে আশপাশে থাকা লোকজন দ্রুত এগিয়ে এসে অভিযুক্ত তরুণীকে আটক করেন। পরে হাসপাতালের নিরাপত্তাকর্মীদের মাধ্যমে তাকে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি যশোর কোতোয়ালি মডেল থানাকে অবহিত করা হয়েছে। আটক তরুণীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক সহযোগীকে শনাক্ত ও আটক এবং ছিনতাই হওয়া স্বর্ণের চেইন উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট