1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে অভিযোগ, কৃষি অফিসের নির্দেশে নেওয়ার দাবি ব্যবসায়ীর যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান যশোরে আবাসিক ভবনে ‘ভেজাল মবিল’ প্যাকেটজাতের অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার দাবি যশোরের ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত যশোরে বিশেষ অভিযানে ১৫৫ গ্রেপ্তার, আ.লীগের ২৭ নেতাকর্মীও আটক সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার? যশোরে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটি এর নিন্দা পতিত জমিতে সোনালী স্বপ্ন মাছ চাষে হালিমের ভাগ্য বদল চিকিৎসকের অবহেলার অভিযোগে প্রসূতির মৃত্যু, পেট কেটে জীবিত নবজাতক উদ্ধার; ক্লিনিক সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধ: নারীকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণালংকার লুটের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২৬৮ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

যশোর প্রতিনিধি:

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর এলাকায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক নারীকে মারধর, শ্লীলতাহানির চেষ্টা, স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া এবং ফসল ও গাছপালা নষ্ট করার অভিযোগে ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে দায়ের করা মামলায় বাদী হন নরেন্দ্রপুর গ্রামের ফুলসুম আক্তার নীলা (৪২)। মামলায় কবির গাজী, তবিবার গাজী, মোশারেক গাজী, শফিয়ার গাজী, রাশেদ গাজী, রাব্বী গাজী, লতিফা ও রানা গাজীকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বাদীর অভিযোগ, তার স্বামী দীর্ঘদিন বিদেশে অবস্থান করায় তিনি নিজেই রেজিস্ট্রিকৃত জমি দেখাশোনা করে আসছিলেন। গত ২ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৮টার দিকে বেড়া মেরামতের সময় আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে সেখানে প্রবেশ করে তাকে ঘিরে ধরে। এ সময় তাকে মারধর করা হয় এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, হামলার সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনি আহত হন এবং লাঠিপেটায় শরীরের বিভিন্ন স্থানে জখম হন বলে মামলায় দাবি করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, ঘটনাস্থলে থাকা বিভিন্ন গাছপালা কেটে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকার ক্ষতি করা হয় এবং তার ব্যবহৃত প্রায় ৫ লাখ টাকা মূল্যের ২.৫ আউন্স ওজনের স্বর্ণালংকার খুলে নিয়ে যাওয়া হয়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন থাকার কারণে তাৎক্ষণিকভাবে থানায় মামলা করতে না পেরে পরে আদালতে মামলা দায়ের করেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।

আদালতে দায়ের করা মামলায় দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ৪৪৭, ৩৫৪, ৩০৭, ৩২৩, ৪২৭, ৩৭৯ ও ১১৪ ধারায় আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।

উল্লেখ্য, মামলায় উল্লিখিত অভিযোগগুলো বাদীপক্ষের দাবি। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট