1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে অভিযোগ, কৃষি অফিসের নির্দেশে নেওয়ার দাবি ব্যবসায়ীর যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান যশোরে আবাসিক ভবনে ‘ভেজাল মবিল’ প্যাকেটজাতের অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার দাবি যশোরের ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত যশোরে বিশেষ অভিযানে ১৫৫ গ্রেপ্তার, আ.লীগের ২৭ নেতাকর্মীও আটক সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার? যশোরে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটি এর নিন্দা পতিত জমিতে সোনালী স্বপ্ন মাছ চাষে হালিমের ভাগ্য বদল চিকিৎসকের অবহেলার অভিযোগে প্রসূতির মৃত্যু, পেট কেটে জীবিত নবজাতক উদ্ধার; ক্লিনিক সিলগালা

যশোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে আ-গুন, আতঙ্কে রোগীদের ছোটাছুটি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চারতলায় শিশু ওয়ার্ডে বৈদ্যুতিক শর্টসা-র্কিট থেকে আ-গুন লাগার ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার (১৫ আগস্ট) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চারতলার শিশু ওয়ার্ডের ১৮ নম্বর বেডের পাশে মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত বৈদ্যুতিক লাইনে হঠাৎ আ-গুন ধরে যায়। মুহূর্তের মধ্যে ধোঁয়া ও আ-গুন দেখা দিলে ওয়ার্ডে থাকা রোগী ও স্বজনরা আতঙ্কিত হয়ে দ্রুত নিচে নেমে যান।

স্থানীয়দের দাবি, মোবাইল চার্জ দেওয়ার জন্য লাইনটি ব্যবহারের সময় হঠাৎ আ-গুনের সূত্রপাত হয়। পরিস্থিতি বুঝতে পেরে তারা দ্রুত সরে যান এবং পরে পানি দিয়ে আ-গুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় কোনো রোগী বা স্বজন হ-তাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। আ-গুনের সূত্রপাতের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য হাসপাতালের শিশু ওয়ার্ডে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট