1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে অভিযোগ, কৃষি অফিসের নির্দেশে নেওয়ার দাবি ব্যবসায়ীর যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান যশোরে আবাসিক ভবনে ‘ভেজাল মবিল’ প্যাকেটজাতের অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার দাবি যশোরের ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত যশোরে বিশেষ অভিযানে ১৫৫ গ্রেপ্তার, আ.লীগের ২৭ নেতাকর্মীও আটক সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার? যশোরে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটি এর নিন্দা পতিত জমিতে সোনালী স্বপ্ন মাছ চাষে হালিমের ভাগ্য বদল চিকিৎসকের অবহেলার অভিযোগে প্রসূতির মৃত্যু, পেট কেটে জীবিত নবজাতক উদ্ধার; ক্লিনিক সিলগালা

এনপিজেএ আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনে বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনের নিয়োগ

আসিফ সেতু
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এনপিজেএ) বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন উপদেষ্টা প্যানেলে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। তিনি দৈনিক খবরের পাতা-এর প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সুমন সরদারমীর দিনার হোসাইন। মো. সুমন সরদার দৈনিক ফুলতলা প্রতিদিন-এর প্রকাশক ও সম্পাদক। অন্যদিকে মীর দিনার হোসাইন আইবিএন নিউজের সহযোগী সম্পাদক এবং আন্তর্জাতিক ডেস্কের প্রধান হিসেবে কর্মরত রয়েছেন।

সংগঠনটির বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দায়িত্বপ্রাপ্তদের নিয়োগ অবিলম্বে কার্যকর হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, উপদেষ্টা প্যানেলের সদস্যরা সংগঠনের বিভিন্ন কার্যক্রমে প্রয়োজনীয় পরামর্শ, দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদান করবেন। তাঁদের দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতা এনপিজেএ বাংলাদেশের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি নিউজ পোর্টালভিত্তিক সাংবাদিকতা ও সাংবাদিকদের পেশাগত উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট