1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে অভিযোগ, কৃষি অফিসের নির্দেশে নেওয়ার দাবি ব্যবসায়ীর যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান যশোরে আবাসিক ভবনে ‘ভেজাল মবিল’ প্যাকেটজাতের অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার দাবি যশোরের ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত যশোরে বিশেষ অভিযানে ১৫৫ গ্রেপ্তার, আ.লীগের ২৭ নেতাকর্মীও আটক সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার? যশোরে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটি এর নিন্দা পতিত জমিতে সোনালী স্বপ্ন মাছ চাষে হালিমের ভাগ্য বদল চিকিৎসকের অবহেলার অভিযোগে প্রসূতির মৃত্যু, পেট কেটে জীবিত নবজাতক উদ্ধার; ক্লিনিক সিলগালা

আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ বাংলাদেশের অভিনন্দন

আসিফ সেতু
  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজেস্ব প্রতিবেদক:

নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এনপিজেএ) বাংলাদেশ কমিটি।

শুক্রবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়ার পর সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন এনপিজেএ বাংলাদেশ কমিটির সভাপতি মোহাম্মদ জুবায়ের ও সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।

বিবৃতিতে এনপিজেএ নেতারা বলেন, দেশের গণমাধ্যম খাত দীর্ঘদিন ধরে বিভিন্ন কাঠামোগত সমস্যা ও পেশাগত চ্যালেঞ্জের মুখোমুখি। নতুন মন্ত্রীর নেতৃত্বে এসব সমস্যা চিহ্নিত করে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তারা আশা করছেন।

এনপিজেএর সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, আন্দালিব রহমান পার্থের অভিজ্ঞতা ও দূরদর্শিতায় দেশের তথ্যপ্রবাহ আরও স্বচ্ছ ও দায়িত্বশীল হবে বলে তারা প্রত্যাশা করেন। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং পেশাগত মর্যাদা নিশ্চিতে নতুন মন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন।

এনপিজেএ বাংলাদেশ কমিটির সাংগঠনিক সম্পাদক আসিফ আকবর সেতু বলেন, “নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নেতৃত্বে দেশের গণমাধ্যম খাত আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আমরা আশা করি। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে তিনি ইতিবাচক পরিবর্তনের পথ সুগম করবেন বলে আমাদের বিশ্বাস।”

বিবৃতিতে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সফলতা কামনা করে গণমাধ্যমের উন্নয়ন ও সাংবাদিকদের স্বার্থে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে এনপিজেএ বাংলাদেশ কমিটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট