1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :

যশোরে বাড়িতে ঢুকে ২ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোর সদর উপজেলার কেতোয়ালী থানাধীন নূরপুর এলাকায় একটি বাড়িতে ঢুকে নগদ টাকা, স্বর্ণের কানের দুল ও নতুন বইসহ প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের মালামাল চুরির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মো. রবিউল ইসলাম নামে এক ব্যক্তি কেতোয়ালী থানায় এজাহার দায়ের করেছেন। এজাহারে তিনি মো. মুকুল মোল্লা (৪৩) নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করেছেন।

এজাহারে রবিউল ইসলাম উল্লেখ করেন, অভিযুক্তের সঙ্গে তার প্রায় দুই বছর আগে একই বই কোম্পানিতে চাকরির সুবাদে পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে এবং অভিযুক্ত দীর্ঘদিন ধরে তার বাড়িতে নিয়মিত আসা-যাওয়া করতেন।

অভিযোগে বলা হয়, গত ২৫ আগস্ট ২০২৬ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত পূর্বপরিকল্পিতভাবে বাড়িতে প্রবেশ করেন। পরে তিনি ঘরের ভেতর থেকে আনুমানিক ৬ আনা ওজনের স্বর্ণের কানের দুল, নগদ ৭০ হাজার টাকা এবং প্রায় ৫০ হাজার টাকা মূল্যের নতুন বই ও অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত মালামাল নিয়ে বের হয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে দেখতে পান। পাশাপাশি বাড়ির পাশে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় অভিযুক্তের বাড়িতে প্রবেশ এবং পরবর্তীতে বের হয়ে যাওয়ার দৃশ্য ধারণ হয়েছে বলে দাবি করেছেন বাদী।

ঘটনার পর অভিযুক্তের ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে চুরি যাওয়া মালামাল সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর না দিয়ে ফোন বন্ধ করে দেন এবং পরবর্তীতে বিভিন্ন যোগাযোগমাধ্যমে বাদীকে ব্লক করে দেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

বাদীর দাবি, চুরি যাওয়া নগদ টাকা, স্বর্ণের কানের দুল, নতুন বইসহ অন্যান্য মালামালের মোট মূল্য প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা।

এ ঘটনায় সাক্ষী হিসেবে মো. মুকুল মোল্লা, মো. শিশুল হোসেন ও মো. তামিম খানের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন বাদী।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তের বক্তব্য জানা যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট