1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :

ক্যাম্প-৮ইতে ফের গোলাগুলি, গুলিবিদ্ধ ছয় বছরের শিশু; আতঙ্কে রোহিঙ্গারা

আসিফ সেতু
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ইতে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলের দিকে ক্যাম্পের বি-৪০ ও বি-৪১ ব্লকে গুলির শব্দ শোনা যায়। এ ঘটনায় প্রায় ছয় বছর বয়সী এক শিশু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আহত শিশুটির নাম মো. ইউসুফ। সে ক্যাম্প-৮ইয়ের বি-৪১ ব্লকের বাসিন্দা নুর আলম ও তাহারা দম্পতির ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিকেল ৫টার দিকে হঠাৎ করে ওই এলাকায় গুলির শব্দ শোনা যায়। পরে শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা সংকটাপন্ন বলে স্থানীয় সূত্র দাবি করেছে।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা ধরনের আলোচনা থাকলেও গোলাগুলির সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় কয়েকজনের দাবি, ক্যাম্পে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

গোলাগুলির ঘটনায় আরও কেউ আহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ঘনবসতিপূর্ণ শরণার্থী ক্যাম্পের ভেতরে দিনের বেলায় গোলাগুলির ঘটনায় সাধারণ বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন শিশু, নারীসহ সাধারণ রোহিঙ্গারা।

স্থানীয় বাসিন্দারা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে গোলাগুলির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া এবং ক্যাম্পে নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন তারা।

রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিভিন্ন সময় সশস্ত্র গোষ্ঠীর সংঘাত ও সহিংসতার ঘটনা ঘটেছে। নতুন করে এমন ঘটনা ক্যাম্পের নিরাপত্তা পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা। তাই দ্রুত ঘটনার কারণ অনুসন্ধান এবং ক্যাম্পবাসীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট