1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম যশোরে আদালতের রায়ের পরও জমি বুঝে পাননি বাদীপক্ষ, দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন,আহবায়ক নাসির উদ্দিন নাসিম, সদস্য সচিব আসিফ আকবর সেতু যশোর সীমান্তে আ.লীগের পলাতক সদস্যদের তথ্য দিলে বিশেষ পুরস্কার দেবে বিজিবি যশোর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি যশোরে পুলিশের বিশেষ অভিযান, ৫৪ চেকপোস্টে তল্লাশি; জব্দ ৩২ মোটরসাইকেল, গ্রেপ্তার ২ যশোর হামিদপুরে ফুটবল ফাইনালে টাইব্রেকারে চ্যাম্পিয়ন পশ্চিমপাড়া যশোরে মাদকবিরোধী অভিযানে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ মনিরামপুরে মাদক পরিবহনে নতুন কৌশল, বাহক হিসেবে ব্যবহারের অভিযোগ কিশোরদের বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন

জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

অমিতাভ চৌধুরী
  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

অমিতাভ চৌধুরী,নিজেস্ব প্রতিবেদক:

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে খুলনায় পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় খুলনা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের দ্বিতীয় তলায় আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. শেখ আমির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার নির্বাহী সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমদ আলী খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৈনিক স্বদেশ বিচিত্রার বিভাগীয় ব্যুরো চিফ প্রভাষক স্বদেশ সরকার।

আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যক্ষ মল্লিক ওয়াহিদুজ্জামান, আমরা খুলনাবাসীর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, সহসভাপতি জামাল মোড়ল, ইঞ্জিনিয়ার এস এম নাজমুল হাসান, খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও চিত্রশিল্পী মিলন বিশ্বাস, মো. জাহাঙ্গীর হোসেন, সাবেক ছাত্রদল নেতা হেলাল আহমেদ সুমন, এনসিবি সদস্যসচিব ডা. আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক আলমগীর হোসেন, খান তারিকুল ইসলাম, সিরাজুদ্দিন সেন্টু, ইমন শেখ, রায়ান তামিম, বি. সরকার, শাওন আহমেদ, আবির হোসেন, গাংচিলের সহসভাপতি জাহাঙ্গীর চৌধুরী টিপু, অ্যাডভোকেট মোস্তফা বিলাল, অ্যাডভোকেট ওসমান গনি, অ্যাডভোকেট শফিকুর রহমান পলাশ, আলহাজ নজরুল ইসলাম এবং দৈনিক স্বদেশ বিচিত্রার কেশবপুর উপজেলা প্রতিনিধি অমিতাভ চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সংবাদপত্রের দশ বছরের পথচলা নিঃসন্দেহে গৌরবের। তবে এই পথচলা একই সঙ্গে দায়িত্ব ও অঙ্গীকারেরও। সংবাদপত্র শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়, এটি সমাজের দর্পণ এবং মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। তাই সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমকে মানুষের আস্থার জায়গা ধরে রাখতে হবে।

বক্তারা আরও আশা প্রকাশ করেন, দৈনিক স্বদেশ বিচিত্রা আগামী দিনেও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, সমাজের ইতিবাচক পরিবর্তন এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরে পাঠকদের আস্থা ও ভালোবাসা অর্জন করবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির পক্ষ থেকে পাঠক, লেখক, সংবাদকর্মী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে পত্রিকাটির আগামী দিনের পথচলা আরও সুন্দর, সমৃদ্ধ ও সফল করতে সবার সহযোগিতা, দোয়া, আশীর্বাদ ও শুভকামনা কামনা করা হয়।

সত্য, বস্তুনিষ্ঠতা ও জনমানুষের কথা বলার প্রত্যয় নিয়ে দৈনিক স্বদেশ বিচিত্রা আগামী দিনগুলোতে আরও এগিয়ে যাবে—এমন আশাবাদ ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট