1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা যশোরে বেকারি কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার ২৯ বোতল মাদক উইনকরেক্স যশোরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, চার প্রতিষ্ঠানের জরিমানা এক লাখ টাকা দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদ, দেশে ফেরাতে তৎপর দুদক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, লাশ হস্তান্তর নিয়ে বিতর্ক সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আসিফ আকবর সেতুকে দেখতে গেলেন বিএমএসএস নেতৃবৃন্দ অনুসন্ধানী সাংবাদিকতায় গিয়ে হামলা ও লুটের শিকার সাংবাদিক যশোরে মাদকবিরোধী অভিযানে ২ হাজার ১০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইউপি সদস্যকে ঘিরে উত্তেজনা

যশোরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেফতার, মোবাইল কোর্টে সাজা | যশোর জার্নাল

আসিফ সেতু
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩৭৫ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের বাররা গ্রাম এবং দোহাকুলা ইউনিয়নের শালবরাট এলাকায় পৃথক দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মোট ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২,০০০ টাকা। গ্রেফতারকৃতরা হলেন—জামদিয়া ইউনিয়নের বাররা বিশ্বাসপাড়া এলাকার মৃত খালেক বিশ্বাসের ছেলে মো. আহাদ বিশ্বাস (৫০) এবং দোহাকুলা ইউনিয়নের শালবরাট এলাকার মৃত রেজাউল মোল্লার ছেলে মো. রাজীব হোসেন (৩৫)।

অভিযান পরিচালনা করেন বাঘারপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইউসুফ মিয়া। মোবাইল কোর্টে আসামিদের মধ্যে আহাদ বিশ্বাসকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা অর্থদণ্ড এবং রাজীব হোসেনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, সমাজে মাদকের করাল গ্রাস ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট