1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ঈদের নামাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে আহতের অভিযোগ এক মুঠো সুখ’র উদ্যোগে যশোরে শতাধিক দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনকে ফুলেল শুভেচ্ছা যশোরে শ্যালিকার ধর্ষণ অভিযোগে মামলা, সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ চিকিৎসক দুলাভাইয়ের যশোরে চাঁদা না দেওয়ায় জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি,থানায় অভিযোগ যশোরে মোটরসাইকেল সংঘর্ষে গ্যাসের দোকানের কর্মচারীর মৃত্যু যশোরে ৫২ বোতল বিদেশি মদসহ হোটেল ম্যানেজার গ্রেফতার দামুড়হুদায় প্রকাশ্য ১১০টি গাছ কেটে নিয়ে গেলো দুর্বৃত্তরা: চার আসামী কারাগারে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার উপলক্ষে যশোরে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে অপসারণের দাবি

বসুন্দিয়ার মানবপাচারকারী হাফিজুরের ফাঁদে সর্বস্বান্ত বহু পরিবার, কানাডার প্রলোভনে মালয়েশিয়ায় গিয়ে যুবকের মৃত্যু | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের গাইদগাছী গ্রামের হাফিজুর রহমান হাবিবের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হয়ে পড়েছেন অন্তত ১০-১২ জন যুবক। কানাডায় পাঠানোর প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর মালয়েশিয়ায় পাঠিয়ে দেন তাদের। এদের মধ্যে মো. ওলিয়ার মোড়ল নামে এক যুবক বিদেশে গিয়ে প্রাণ হারিয়েছেন। বাকিরা এখন পরিবার নিয়ে নিঃস্ব অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

জানা গেছে, গাইদগাছী গ্রামের মৃত আহমেদ মোড়লের ছেলে ওলিয়ার মোড়ল বিদেশে যাওয়ার আশায় হাফিজুরের মাধ্যমে বিভিন্ন এনজিও এবং স্থানীয়দের কাছ থেকে সুদে টাকা ধার করে দেন। হাফিজুর তাকে জানায়, সে কানাডায় পাঠাবে, আরও কয়েকজন এলাকার মানুষও যাবে। কিন্তু শেষপর্যন্ত কাউকে পাঠানো হয়নি। বরং টাকা নিয়ে হাফিজুর এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

চরম দেনার ভারে জর্জরিত ওলিয়ার মোড়ল পরে সামান্য কিছু টাকায় মালয়েশিয়ায় গিয়ে একটি কাজে যোগ দেন। কিন্তু দেশে থাকা কিস্তির চাপ ও সুদের টানাপড়েন থেকে মুক্তি মেলেনি। এরই মধ্যে ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে ছিল। অতিরিক্ত মানসিক চাপে পড়ে গত ৩০ মার্চ ২০২৫ তারিখে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

ওলিয়ারের মৃত্যুর পর এলাকাবাসী গাইদগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক বৈঠকে বসে। সেখানে ভুক্তভোগী আরও অনেকে তাদের দুর্দশার কথা তুলে ধরেন। তারা জানান, হাফিজুর রহমান হাবিব (পিতা: মৃত ওজিবুল্লাহ) তাদের কাছ থেকেও কানাডায় পাঠানোর নামে মোটা অঙ্কের টাকা নিয়েছেন।

ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন:

  • মো. জাহাঙ্গীর (পিতা: মীর আবুল হোসেন মন্টু)
  • নূর মোহাম্মদ ব্যাপারী ও ইব্রাহিম হোসেন (পিতা: মুজিবর ব্যাপারী)
  • কাজী বজলুল হক (পিতা: মৃত কাজী আব্দুল হাকিম)
  • কাজী তৌফিক এলাহি সনি (পিতা: কাজী আব্দুল আজিজ)
  • আব্দুর রহমান (পিতা: মৃত জয়নাল মোড়ল)
  • আরও অনেকে।

তারা জানান, হাফিজুর তাদেরও বিভিন্ন দেশে কাজের আশ্বাস দিয়ে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। এখন কেউ বিদেশে যেতে পারেননি, আবার অর্থও ফেরত পাননি। ফলে পরিবার নিয়ে তারা নিদারুণ কষ্টে রয়েছেন।

এ ঘটনায় এলাকাবাসী এবং ভুক্তভোগীদের পরিবার প্রশাসনের হস্তক্ষেপ ও হাফিজুরের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট