1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে জমি বিরোধে কিশোর নিহতের অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা যশোর পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন জমা জন্ম নিবন্ধনে গড়িমসি ও ঘুষের অভিযোগ, ইউএনও কার্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ যশোর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি হাশিমপুর বাজারে দৈনিক বার্তা অফিস পরিদর্শন যশোরে শিশুকে প্রধানমন্ত্রীর উপহার, পরিবারে আনন্দের আবেগঘন মুহূর্ত যশোরের ফেরদৌস পরশ নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটিতে, ঐক্যের আহ্বান যশোরে ভেজাল মধু ও নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, কারাদণ্ড ও জরিমানা যশোর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, একাধিক উন্নয়ন কর্মসূচির উদ্বোধন এপ্রিলের শেষে বাড়ছে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা

ঝিকরগাছায় মাছের ঘেরে পরিত্যক্ত অবস্থায় পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১০৪৩ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোরের ঝিকরগাছা উপজেলার দিগদানা নগর গ্রামে একটি মাছের ঘের থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

১২ এপ্রিল ২০২৫ তারিখ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বাঁকড়া ইউনিয়নের দিগদানা নগর গ্রামের বাসিন্দা মোঃ আকবর আলী (৬০) তার নিজস্ব মাছের ঘেরে পানি শুকিয়ে মাছ ধরার সময় এই অস্ত্রটি পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সারাদিন পানি সেচ ও মাছ ধরার কাজ চলাকালে হঠাৎ করে মোঃ সিয়াম হোসেন (১২), পিতা মনিরুল ইসলাম, একই গ্রামের বাসিন্দা, কাদার ভেতরে একটি শপিং ব্যাগের মতো কিছু দেখতে পান। কৌতূহলবশত ব্যাগটি খুললে দেখা যায় পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল, ম্যাগাজিন এবং গুলি রয়েছে। বিষয়টি দ্রুত সবাইকে জানালে বাঁকড়া তদন্ত কেন্দ্রকে অবহিত করা হয়।

সংবাদ পেয়ে বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোঃ মামুনুর রশীদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অস্ত্র ও গুলিটি জব্দ করে থানায় নিয়ে যায়।

আকবর আলীর মাছের ঘেরটি বাঁকড়া ও মাঠশিয়া রোড সংলগ্ন এলাকায় অবস্থিত। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট