1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে অভিযোগ, কৃষি অফিসের নির্দেশে নেওয়ার দাবি ব্যবসায়ীর যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান যশোরে আবাসিক ভবনে ‘ভেজাল মবিল’ প্যাকেটজাতের অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার দাবি যশোরের ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত যশোরে বিশেষ অভিযানে ১৫৫ গ্রেপ্তার, আ.লীগের ২৭ নেতাকর্মীও আটক সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার? যশোরে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটি এর নিন্দা পতিত জমিতে সোনালী স্বপ্ন মাছ চাষে হালিমের ভাগ্য বদল চিকিৎসকের অবহেলার অভিযোগে প্রসূতির মৃত্যু, পেট কেটে জীবিত নবজাতক উদ্ধার; ক্লিনিক সিলগালা

ছাত্রীদের ঘরে সিসিটিভি ক্যামেরা: শার্শার কওমি মাদরাসা সাময়িক বন্ধ ঘোষণা | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১২৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

যশোরের শার্শা উপজেলার একটি কওমি মাদরাসায় ছাত্রীদের শোবার ঘরে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ঘটনায় প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আয়োজিত জরুরি এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে উপজেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে, যশোরের পুলিশ সুপারের কাছে এক অভিভাবক লিখিত অভিযোগ দিলে, বৃহস্পতিবার ওই মাদরাসায় অভিযান চালানো হয়। অভিযানে ১৬টি সিসিটিভি ক্যামেরা, একটি মনিটরসহ সংশ্লিষ্ট যন্ত্রপাতি জব্দ করে পুলিশ।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানিয়েছেন, “মাদরাসায় থাকা ১০০ থেকে ১৫০ জন ছাত্রীকে আজকের মধ্যে পরিবারের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত নেবে কওমি মাদরাসা বোর্ড।”

বৈঠকে মাদরাসার পরিচালক মাওলানা তরিকুল ইসলাম ক্যামেরা স্থাপনের বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। ইউএনও আরও জানান, বোর্ড নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়েছেন যে, দেশের কোনো নারী কওমি মাদরাসায় আর সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা যাবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট