1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
৩৮৯ ভোটারের ‘পিতা’ একজন! শহীদ শরিফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে যশোরে ‘মার্চ ফর ইনসাফ’ যশোরে যৌথ বাহিনীর অভিযানে ১০ গ্রেনেড ও ৩ বিদেশি পিস্তল উদ্ধার আচরণবিধি লঙ্ঘনে যশোর-৩ আসনের দুই প্রার্থীকে জরিমানা যশোরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শীঘ্রই আগমন ‘এক বেলার আহার’ কর্মসূচিতে মানবতার পাশে যশোরের রাইডার্স কমিউনিটি স্ত্রী ও শিশুপুত্র হারানোর প্রেক্ষাপটে সাদ্দামকে ছয় মাসের জামিন চৌগাছায় মাদকবিরোধী অভিযানে ৪০ বোতল উইন সিরেক্স উদ্ধার, একজন গ্রেপ্তার, একজন পলাতক যশোরে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণায় হামলা, মাইক ভাঙচুর ও ব্যানার ছেঁড়া রাইডারদের মানবিক উদ্যোগ: এক রাস্তায়, এক হৃদয়ে শীতবস্ত্র বিতরণ

যশোরে টয়লেটে নবজাতকের নিথর দেহ, ইবনে সিনা হাসপাতাল ঘিরে তোলপাড় | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৪৬৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোর শহরের ইবনে সিনা হাসপাতালের একটি টয়লেট থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৩ এপ্রিল রাতে, প্রায় সাড়ে ১১টার দিকে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের ১০১ নম্বর মহিলা স্যাম্পল কালেকশন রুমে একটি টয়লেট রয়েছে, যা শুধু নারী রোগীদের জন্য নির্ধারিত। রাতে দায়িত্বে থাকা পরিচ্ছন্নতাকর্মী আল আমিন হোসেন নিয়মিত পরিষ্কারের সময় টয়লেটের একটি ঝুড়িতে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ দেখতে পান। সাথে সাথে তিনি বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান।

হাসপাতালের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আসিফ নেওয়াজ জানান, খবর পেয়ে তিনি এবং অন্যান্য কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে যান এবং নবজাতকটিকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসেন। তবে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় বিষয়টি অবহিত করে।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল এসআই তানিমের নেতৃত্বে হাসপাতাল পৌঁছে নবজাতকের মরদেহ গ্রহণ করে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, “হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার পেছনে কে বা কারা জড়িত, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি হাসপাতাল ও আশপাশের এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয়রা সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

তথ্য সুত্র: গ্রামের কাগজ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট