1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে জমি নিয়ে বিরোধ: নারীকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণালংকার লুটের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাই, তরুণী আটক যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার বিএমএসএস যশোর জেলা সভাপতি নাসিম রেজাকে বিজয় টিভিতে যোগদান উপলক্ষে শুভেচ্ছা যশোর-৪ এমপি গোলাম রসুলের মেয়ের বিরুদ্ধে মাদ্রাসায় হামলার থানায় অভিযোগ যশোরে হিন্দু পরিবারের জমি দখল ও হামলা, থানায় লিখিত অভিযোগ যশোরে জিতু হ’ত্যা: চারজনের নামে মামলা, অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ যশোর উপশহরে মাদকবিরোধী অভিযানে ৭ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা যশোর ভৈরব নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৩০৯৯ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের কাছে ভারতীয় অংশে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের নাম ওবায়দুল ইসলাম (২৬), তিনি যাদবপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা ও হানেফ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৬ এপ্রিল) মধ্যরাতে ওবায়দুলসহ ৭-৮ জন সীমান্ত অতিক্রম করে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার মধুপুর গ্রাম এলাকায় প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে বেশিরভাগ পালিয়ে যেতে সক্ষম হলেও ওবায়দুল ও মিকাইল নামে একজন আটকা পড়েন। কিছুক্ষণ পর গুলির শব্দ শোনা যায়। পরে ভারতের অংশে ওবায়দুলের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তবে মিকাইল রবিবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে বাড়ি ফিরে আসেন।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম জানান, সকাল সাড়ে ৮টার দিকে বিএসএফের পক্ষ থেকে ফোনে একজনের মরদেহ উদ্ধারের কথা জানানো হয়েছে। মরদেহটি বর্তমানে ভারতের বাগদা থানায় রয়েছে। মৃত ব্যক্তি বাংলাদেশের নাগরিক কিনা, তা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় যোগাযোগ করতে বলা হয়েছে বিএসএফ ও স্থানীয় থানার সঙ্গে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট