1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
৩৮৯ ভোটারের ‘পিতা’ একজন! শহীদ শরিফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে যশোরে ‘মার্চ ফর ইনসাফ’ যশোরে যৌথ বাহিনীর অভিযানে ১০ গ্রেনেড ও ৩ বিদেশি পিস্তল উদ্ধার আচরণবিধি লঙ্ঘনে যশোর-৩ আসনের দুই প্রার্থীকে জরিমানা যশোরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শীঘ্রই আগমন ‘এক বেলার আহার’ কর্মসূচিতে মানবতার পাশে যশোরের রাইডার্স কমিউনিটি স্ত্রী ও শিশুপুত্র হারানোর প্রেক্ষাপটে সাদ্দামকে ছয় মাসের জামিন চৌগাছায় মাদকবিরোধী অভিযানে ৪০ বোতল উইন সিরেক্স উদ্ধার, একজন গ্রেপ্তার, একজন পলাতক যশোরে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণায় হামলা, মাইক ভাঙচুর ও ব্যানার ছেঁড়া রাইডারদের মানবিক উদ্যোগ: এক রাস্তায়, এক হৃদয়ে শীতবস্ত্র বিতরণ

যশোরে মাদকবিরোধী অভিযানে গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩৭৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

মাদকবিরোধী অভিযান চালিয়ে যশোরে ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর। অভিযানে তিনজন আসামিকে গ্রেফতার এবং একজনকে পলাতক ঘোষণা করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযানটি বাঘারপাড়া থানাধীন ছাতিয়ানতলা দরাজহাট মধ্যপাড়া, দোহাকুলা ইউনিয়নের বহরামপুর দক্ষিণপাড়া এবং যশোর কোতোয়ালি মডেল থানার মনিহার ট্রাকস্ট্যান্ড এলাকায় পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ জুয়েল রানা (২৮), পিতা: মোঃ জোহর আলী, গ্রাম: বহরামপুর দক্ষিণপাড়া, বাঘারপাড়া।
২. মোঃ আজিজুল মোল্ল্যা (৫৫), পিতা: মৃত সিদ্দিক মোল্ল্যা, গ্রাম: দরাজহাট মধ্যপাড়া, বাঘারপাড়া।
৩. মোঃ ইখলাস মোল্ল্যা (৩৯), পিতা: মৃত গোলাম সরোয়ার, গ্রাম: বহরামপুর দক্ষিণপাড়া, বাঘারপাড়া।

এছাড়াও মোছাঃ মনজুরা (৬০), স্বামী: আবু বাক্কার, গ্রামের: দরাজহাট মধ্যপাড়া, পলাতক রয়েছেন।

ঘটনার পর পরিদর্শক মোঃ লায়েক উজ্জামান ও উপপরিদর্শক এস এম শাহীন পারভেজ সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেন।

এদিকে মোবাইল কোর্টের মাধ্যমে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রাহাত খান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামী মোঃ ইখলাস মোল্ল্যাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং তাকে কারাগারে প্রেরণ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন মোঃ আসলাম হোসেন, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর।
তিনি জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট