1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা যশোরে বেকারি কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার ২৯ বোতল মাদক উইনকরেক্স যশোরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, চার প্রতিষ্ঠানের জরিমানা এক লাখ টাকা দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদ, দেশে ফেরাতে তৎপর দুদক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, লাশ হস্তান্তর নিয়ে বিতর্ক সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আসিফ আকবর সেতুকে দেখতে গেলেন বিএমএসএস নেতৃবৃন্দ অনুসন্ধানী সাংবাদিকতায় গিয়ে হামলা ও লুটের শিকার সাংবাদিক যশোরে মাদকবিরোধী অভিযানে ২ হাজার ১০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইউপি সদস্যকে ঘিরে উত্তেজনা

জমি বিরোধকে কেন্দ্র করে যশোরে বাবা-ছেলে আহত | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৩৮৫ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের কেসমত নওয়াপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবা ও ছেলে গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন ওই গ্রামের আখতারুজ্জামান (৫০) এবং তার ছেলে ওমর ফারুক অপু (৩২)। বর্তমানে তারা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ওমর ফারুক অপু জানান, ২০১৮ সালে একই এলাকার শফিকুল ইসলামসহ চার ভাই তাদের বাড়ির পাশে অবস্থিত দশ শতক জমি আখতারুজ্জামানের কাছে বিক্রি করেন। জমিটি বাংলাদেশ কমার্স ব্যাংকের যশোর শাখায় দায়বদ্ধ থাকলেও, সেটির ঋণ পরিশোধ করেন আখতারুজ্জামান। পরে চার বিক্রেতার মধ্যে দুইজন জমির রেজিস্ট্রি সম্পন্ন করলেও বাকি দুইজন—শফিকুল ও রফিকুল ইসলাম—রেজিস্ট্রি না করে নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন।

এ সময় তারা জমির ওপর দখল বজায় রেখে আখতারুজ্জামানকে হুমকি, গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকেন। ঘটনার সূত্র ধরে বুধবার দুপুরে শফিকুলের নেতৃত্বে সাত-আটজন ব্যক্তি আখতারুজ্জামানের বাড়িতে হামলা চালায়। তারা তাকে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তার ছেলে অপু বাধা দিতে গেলে তাকেও পিটিয়ে ফেলে রেখে যায় হামলাকারীরা।

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট