1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে অভিযোগ, কৃষি অফিসের নির্দেশে নেওয়ার দাবি ব্যবসায়ীর যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান যশোরে আবাসিক ভবনে ‘ভেজাল মবিল’ প্যাকেটজাতের অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার দাবি যশোরের ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত যশোরে বিশেষ অভিযানে ১৫৫ গ্রেপ্তার, আ.লীগের ২৭ নেতাকর্মীও আটক সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার? যশোরে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটি এর নিন্দা পতিত জমিতে সোনালী স্বপ্ন মাছ চাষে হালিমের ভাগ্য বদল চিকিৎসকের অবহেলার অভিযোগে প্রসূতির মৃত্যু, পেট কেটে জীবিত নবজাতক উদ্ধার; ক্লিনিক সিলগালা

মনিরামপুরে মাটির নিচ থেকে উদ্ধার শতবর্ষ পুরনো হরিচাঁদ ঠাকুরের জোড়া মূর্তি | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৩৬২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, শরিফুল ইসলাম, মনিরামপুর:

যশোরের মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের পাঁচকাটিয়া গ্রামের খইতলায় রাস্তা সংস্কারের জন্য মাটি খননের সময় মাটির নিচ থেকে উদ্ধার হয়েছে হরিচাঁদ ঠাকুরের একটি জোড়া মূর্তি। মঙ্গলবার (২৭ মে) দুপুরের দিকে খনন কাজ চলাকালে এস্কেভেটরের সঙ্গে উঠে আসে প্রায় ১০ কেজি ওজনের এই ঐতিহাসিক মূর্তিটি।

প্রথমে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী বাসিন্দারাই মূর্তিটি উদ্ধার করেন। স্থানীয় সুশান্ত মণ্ডল নিশ্চিত করেছেন যে, এটি শতবর্ষ পূর্বের হরিচাঁদ ঠাকুরেরই মূর্তি। একই গ্রামের প্রহুদ বক্সী জানান, খবর পেয়ে তিনি ও আরও অনেকে ঘটনাস্থলে ছুটে আসেন এবং মূর্তির সন্ধান সম্পর্কে মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সদস্য সাংবাদিক দীপু মণ্ডলকে অবহিত করেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ব্রিটিশ আমলে ওই এলাকায় পূজার আয়োজন হতো এবং পূজা শেষে মূর্তি বিসর্জনের রীতিও এখানেই পালিত হতো। ধারণা করা হচ্ছে, পূজা-পরবর্তী কোনো সময়ে এই মূর্তিটি এখানে পুঁতে রাখা হয়েছিল।

মূর্তিটি পোড়ামাটির তৈরি এবং এর স্থাপত্য ও শৈলী প্রাচীন ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। উদ্ধার পরবর্তী সময়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা যথাযোগ্যভাবে মূর্তিটির পূজা-অর্চনা সম্পন্ন করেন।

এ ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বহু মানুষ ঘটনাস্থল পরিদর্শনে আসছেন। স্থানীয়রা মূর্তিটির যথাযথ সংরক্ষণ এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট