1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম মীর মুগ্ধ গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে যশোরে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি যশোরে সাইবার অভিযানে উদ্ধার নগদ টাকা ও আলামত যশোরে জমি নিয়ে বিরোধ: নারীকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণালংকার লুটের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাই, তরুণী আটক যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার বিএমএসএস যশোর জেলা সভাপতি নাসিম রেজাকে বিজয় টিভিতে যোগদান উপলক্ষে শুভেচ্ছা যশোর-৪ এমপি গোলাম রসুলের মেয়ের বিরুদ্ধে মাদ্রাসায় হামলার থানায় অভিযোগ যশোরে হিন্দু পরিবারের জমি দখল ও হামলা, থানায় লিখিত অভিযোগ যশোরে জিতু হ’ত্যা: চারজনের নামে মামলা, অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

যশোরে বিউটি পার্লারে মালিকানা নিয়ে বিরোধ, তালা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১০৪২ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোর শহরের লালদিঘির পূর্ব পাড় এলাকায় একটি বিউটি পার্লার ঘিরে মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে সোমবার পাল্টাপাল্টি তালা লাগানোর ঘটনায় উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ এসে তালা খুললেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনালী ব্যাংকের পেছনে কলতান ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে ‘গ্রীন ওয়ার্ল্ড বিউটি পার্লার’ নামক প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। ময়মনসিংহের দোলন নামের এক নারী জানান, ২০১৬ সালে তিনি পার্লারটি চালু করেন। সেই সময় যশোরের বেজপাড়ার রুমা নামের একজন নারীকে কর্মী হিসেবে নিয়োগ দেন। বর্তমানে রুমার বেতন ১০ হাজার টাকা হলেও, পার্লারে আনা চাকমা এক নারীর বেতন বেশি হওয়ায় রুমার সঙ্গে দোলনের বিরোধ তৈরি হয়।

এ নিয়ে রুমা পার্লারের অংশীদারিত্ব দাবি করে ১০ লাখ টাকা বা প্রতিষ্ঠানের মালিকানা নিজের নামে লিখে দেওয়ার দাবি জানান বলে অভিযোগ করেন দোলন। এর জেরে রোববার দুই জনের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং সোমবার সকাল ১০টার দিকে রুমা পার্লারের গেটে বাইরে থেকে তালা লাগিয়ে দেন। পরে দোলনের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তালা খুলিয়ে দেয়।

রুমা দাবি করেন, তিনি এই ব্যবসায় আর্থিকভাবে অবদান রেখেছেন এবং তাই নিজেকে পার্লারের অংশীদার মনে করেন। কিন্তু দোলন তার সেই দাবি মানছেন না এবং তাকে বাদ দিতে চাচ্ছেন।

এ বিষয়ে যশোর জেলা উইমেন্স বিউটি পার্লার অ্যাসোসিয়েশনের সভানেত্রী সুফিয়া মাহমুদ রেখা জানান, দুই নারীই এই ব্যবসার সঙ্গে যুক্ত এবং তাদের মধ্যে বিরোধ চলমান। দোলন ভেতর থেকে তালা দেওয়ার পর রুমা বাইরে তালা লাগান। বিষয়টি সমাধানে দুই পক্ষকে নিয়ে আলোচনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এই ঘটনায় এলাকার ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে আলোচনার জন্ম দিয়েছে পার্লার কেন্দ্রিক এই উত্তেজনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট