1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা যশোরে বেকারি কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার ২৯ বোতল মাদক উইনকরেক্স যশোরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, চার প্রতিষ্ঠানের জরিমানা এক লাখ টাকা দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদ, দেশে ফেরাতে তৎপর দুদক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, লাশ হস্তান্তর নিয়ে বিতর্ক সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আসিফ আকবর সেতুকে দেখতে গেলেন বিএমএসএস নেতৃবৃন্দ অনুসন্ধানী সাংবাদিকতায় গিয়ে হামলা ও লুটের শিকার সাংবাদিক যশোরে মাদকবিরোধী অভিযানে ২ হাজার ১০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইউপি সদস্যকে ঘিরে উত্তেজনা

যশোর বেনাপোলে ৯ লাখ টাকার বেশি জালনোটসহ কিশোর আটক | যশোর জার্নাল

নাজমুল হোসেন রনি
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৭২৬ বার পড়া হয়েছে

নাজমুল হোসেন রনিঃ

যশোরের বেনাপোলের আমড়াখালী চেকপোস্টে বিপুল পরিমাণ জালনোটসহ এক কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২১ জুন) সকালে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

আটককৃত কিশোরের নাম খালিদ হোসেন (১৭)। সে বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে চোরাচালান ও জালমুদ্রা পাচার প্রতিরোধে বিজিবি’র নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ তল্লাশি চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে খালিদকে থামিয়ে তার ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগ থেকে উদ্ধার হয় ৯ লাখ ২০ হাজার টাকার জালনোট।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় সব ধরনের অপরাধ রোধে বিজিবি নিয়মিত গোয়েন্দা নজরদারি এবং অভিযান চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া জানিয়েছেন, বিজিবি এখনো আটককৃত কিশোরকে থানায় হস্তান্তর করেনি। হস্তান্তর করা হলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট