1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে অভিযোগ, কৃষি অফিসের নির্দেশে নেওয়ার দাবি ব্যবসায়ীর যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান যশোরে আবাসিক ভবনে ‘ভেজাল মবিল’ প্যাকেটজাতের অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার দাবি যশোরের ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত যশোরে বিশেষ অভিযানে ১৫৫ গ্রেপ্তার, আ.লীগের ২৭ নেতাকর্মীও আটক সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার? যশোরে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটি এর নিন্দা পতিত জমিতে সোনালী স্বপ্ন মাছ চাষে হালিমের ভাগ্য বদল চিকিৎসকের অবহেলার অভিযোগে প্রসূতির মৃত্যু, পেট কেটে জীবিত নবজাতক উদ্ধার; ক্লিনিক সিলগালা

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১১৪৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ

জনপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহি উদ্দিন (মহি শামীম)।

মঙ্গলবার (৮ জুলাই) নাটকের নির্মাতা কাজল আরেফিন অমি, অভিনেতা মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা এবং বুম ফিল্মস প্রোডাকশন হাউজকে এই নোটিশে বিবাদী করা হয়েছে।

নোটিশে বলা হয়, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ৫ম সিজনের ১ থেকে ৮ পর্বে বেশ কিছু সংলাপ রয়েছে, যা অশ্লীল, দ্ব্যর্থবোধক এবং সমাজের কিশোর-তরুণদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে।

নাটকের সংলাপে “ডেট”, “উনিশ/বিশ”, “টাকা হলে শিশা খেতে পারতাম”, “বাঙালি পোশাক লুঙ্গি”— এমন সব শব্দ ব্যবহার করা হয়েছে, যা নীতিনৈতিকতার পরিপন্থী বলে দাবি করা হয়েছে।

এছাড়া “ফিমেল”, “কিডনি”, “দই”— এসব শব্দ ব্যবহার করে যেভাবে সংলাপ তৈরি করা হয়েছে তা সামাজিক শালীনতা ও পারিবারিক রুচির বিরুদ্ধে, এমন মন্তব্য করে নোটিশে দাবি করা হয়— এসব সংলাপ নারীদের অবমাননা করে।

এই বিষয়ে নাটকের সংশ্লিষ্টদের অবস্থান জানতে চেয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানান আইনজীবী মহি উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট