1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন, ‘কুচক্রী মহল’কে দায়ী করল জেলা যুবদল যশোরে জমি বিরোধে কিশোর নিহতের অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা যশোর পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন জমা জন্ম নিবন্ধনে গড়িমসি ও ঘুষের অভিযোগ, ইউএনও কার্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ যশোর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি হাশিমপুর বাজারে দৈনিক বার্তা অফিস পরিদর্শন যশোরে শিশুকে প্রধানমন্ত্রীর উপহার, পরিবারে আনন্দের আবেগঘন মুহূর্ত যশোরের ফেরদৌস পরশ নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটিতে, ঐক্যের আহ্বান যশোরে ভেজাল মধু ও নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, কারাদণ্ড ও জরিমানা যশোর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, একাধিক উন্নয়ন কর্মসূচির উদ্বোধন

মনিরামপুরে হোটেলে ডাকাতির প্রস্তুতিকালে চার যুবক গ্রেফতার | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৬৫২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মনিরামপুর:

যশোরের মনিরামপুরে আবাসিক হোটেলে ডাকাতির প্রস্তুতিকালে চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) গভীর রাতে পৌর এলাকার গরুহাট মোড়ে অবস্থিত ‘রজনী নিবাস’ হোটেলের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে খেলনা পিস্তল, ধারালো ছুরি ও বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খানের নেতৃত্বে রাত ১১টা থেকে ১টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় হোটেল মালিক গাউসুল মোস্তাকের ছেলে ও কথিত মাদক ব্যবসায়ী ফয়সাল হুমায়ুন কৌশলে পালিয়ে যায়।

আটক চার যুবক হলো—মনিরামপুর পৌরসভার গাংড়া এলাকার আলম খান, দুর্গাপুর গ্রামের টুটুল, কদমবাড়িয়ার সাইফুল ইসলাম এবং খেদাপাড়ার আবু সিনহা। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক যুবক খেলনা নাইন এমএম পিস্তল দিয়ে পুলিশের দিকে তাক করে ভয় দেখানোর চেষ্টা করে। পরে চারজনকেই আটক করা হয়।

অভিযানে উদ্ধার করা হয় খেলনা পিস্তল, একটি ধারালো ছুরি এবং কয়েকটি বিদেশি মদের বোতল। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে ‘রজনী নিবাস’ হোটেলের দ্বিতীয় তলায় অসামাজিক কার্যকলাপ এবং মাদকসেবীদের আড্ডা চলছিল। এসব কার্যক্রমে হোটেল মালিকের ছেলে ফয়সাল হুমায়ুনের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন সম্প্রতি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ বিষয়ে অভিযোগ উত্থাপন করেন। তিনি বলেন, “সন্ত্রাস ও মাদকমুক্ত মনিরামপুর গড়তে দল সব ধরনের সহযোগিতা করবে। সন্ত্রাসীদের কোনো স্থান বিএনপিতে নেই।”

এ বিষয়ে হোটেল মালিক গাউসুল মোস্তাক বলেন, “আমার ছেলে একসময় মাদকসেবী ছিল, তবে এখন সে ভালো আছে।”
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বলেন, “আমরা প্রশাসনের কাছে বারবার বলেছি—দলমত নির্বিশেষে যেই অপরাধী হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।”

আটক চার যুবককে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে। হোটেল পরিচালনাকারী ফয়সালের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট