1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম মীর মুগ্ধ গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে যশোরে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি যশোরে সাইবার অভিযানে উদ্ধার নগদ টাকা ও আলামত যশোরে জমি নিয়ে বিরোধ: নারীকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণালংকার লুটের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাই, তরুণী আটক যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার বিএমএসএস যশোর জেলা সভাপতি নাসিম রেজাকে বিজয় টিভিতে যোগদান উপলক্ষে শুভেচ্ছা যশোর-৪ এমপি গোলাম রসুলের মেয়ের বিরুদ্ধে মাদ্রাসায় হামলার থানায় অভিযোগ যশোরে হিন্দু পরিবারের জমি দখল ও হামলা, থানায় লিখিত অভিযোগ যশোরে জিতু হ’ত্যা: চারজনের নামে মামলা, অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

হাসপাতালে খাবারের টেন্ডার ঘিরে যুবদল ও ছাত্রদল নেতার সংঘর্ষ | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৮৫১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার সরবরাহ সংক্রান্ত টেন্ডার নিয়ে দুই বিএনপি অঙ্গসংগঠনের নেতার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সংঘর্ষে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল গুরুতর আহত হয়ে বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৬ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, টেন্ডার নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও ছাত্রদল নেতা রাসেলের মধ্যে হাতাহাতি শুরু হয়। সংঘর্ষে রাসেলের মাথায় আঘাত লাগে ও রক্তপাত হয়।

জাহাঙ্গীর আলম দাবি করেন, টেন্ডার প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। রাসেল এতে বাদ পড়ায় ক্ষুব্ধ হয়ে কর্মকর্তার কক্ষে এসে চাঁদা চাওয়ার অভিযোগ তোলে এবং তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। তিনি বলেন, “আমি ভিডিও করতে গেলে রাসেল আমার ওপর চড়াও হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কির সময় দুজনেই আঘাতপ্রাপ্ত হই।”

রাসেলের বাবা এমরান হোসেন জানিয়েছেন, ছেলের মাথায় আঘাত লাগায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে কীভাবে চোট লেগেছে তা এখনো নিশ্চিত নয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান জানান, ২ জুলাই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়। তিনি বলেন, “বুধবার দুপুরে মূলত হাসপাতালের সার্ভিস নিয়ে দুই নেতার মধ্যে কথা কাটাকাটি হয়, যা পরে মারামারিতে রূপ নেয়।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট