1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে অভিযোগ, কৃষি অফিসের নির্দেশে নেওয়ার দাবি ব্যবসায়ীর যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান যশোরে আবাসিক ভবনে ‘ভেজাল মবিল’ প্যাকেটজাতের অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার দাবি যশোরের ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত যশোরে বিশেষ অভিযানে ১৫৫ গ্রেপ্তার, আ.লীগের ২৭ নেতাকর্মীও আটক সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার? যশোরে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটি এর নিন্দা পতিত জমিতে সোনালী স্বপ্ন মাছ চাষে হালিমের ভাগ্য বদল চিকিৎসকের অবহেলার অভিযোগে প্রসূতির মৃত্যু, পেট কেটে জীবিত নবজাতক উদ্ধার; ক্লিনিক সিলগালা

চাঁদাবাজির তথ্য ফেসবুকে প্রকাশ, সন্ধ্যায় কুপিয়ে হত্যা সাংবাদিক তুহিনকে | যশোর জার্নাল

মিরাজ হোসেন তপু
  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৬৮৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:

গাজীপুর মহানগরের ব্যস্ত চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে (৩৮) কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে এ নৃশংস ঘটনা ঘটে।

নিহত তুহিন স্থানীয়ভাবে জনপ্রিয় দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি ছিলেন। তিনি পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঘটনার কিছু সময় আগে ফুটপাত দখল ও চাঁদাবাজি নিয়ে ফেসবুক লাইভ করেছিলেন তিনি। এরপর নিজের ফেসবুকেও পোস্ট দেন ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য’ শিরোনামে একটি ভিডিও।

লাইভের কয়েক ঘণ্টা পরই মসজিদ মার্কেটের সামনে চা খাওয়ার সময় তার ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যার পর হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর বাসন থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট