1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম যশোরে আদালতের রায়ের পরও জমি বুঝে পাননি বাদীপক্ষ, দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন,আহবায়ক নাসির উদ্দিন নাসিম, সদস্য সচিব আসিফ আকবর সেতু যশোর সীমান্তে আ.লীগের পলাতক সদস্যদের তথ্য দিলে বিশেষ পুরস্কার দেবে বিজিবি যশোর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি যশোরে পুলিশের বিশেষ অভিযান, ৫৪ চেকপোস্টে তল্লাশি; জব্দ ৩২ মোটরসাইকেল, গ্রেপ্তার ২ যশোর হামিদপুরে ফুটবল ফাইনালে টাইব্রেকারে চ্যাম্পিয়ন পশ্চিমপাড়া যশোরে মাদকবিরোধী অভিযানে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ মনিরামপুরে মাদক পরিবহনে নতুন কৌশল, বাহক হিসেবে ব্যবহারের অভিযোগ কিশোরদের বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন

অভয়নগরে ২০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক, মোবাইল কোর্টে সাজা

জিহাদ হোসেন
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৯৯০ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরের অভয়নগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) শ্রীধরপুর ইউনিয়নের বর্ণি পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর। এ সময় আটক করা হয় বর্ণি পূর্বপাড়ার বাসিন্দা মোঃ আকবর আলী মোল্ল্যা (৩০), পিতা মোঃ ওমর আলী মোল্ল্যা ও মাতা মোছাঃ রোকেয়া বেগমের ছেলে।

উপ-পরিদর্শক ব্রজেন্দ্র নাথ গাইনের প্রসিকিউশনে অভয়নগরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক মোবাইল কোর্ট পরিচালনা করেন। আদালত আসামি আকবর আলীকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করেন।

অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আসলাম হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট