1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা যশোরে বেকারি কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার ২৯ বোতল মাদক উইনকরেক্স যশোরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, চার প্রতিষ্ঠানের জরিমানা এক লাখ টাকা দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদ, দেশে ফেরাতে তৎপর দুদক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, লাশ হস্তান্তর নিয়ে বিতর্ক সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আসিফ আকবর সেতুকে দেখতে গেলেন বিএমএসএস নেতৃবৃন্দ অনুসন্ধানী সাংবাদিকতায় গিয়ে হামলা ও লুটের শিকার সাংবাদিক যশোরে মাদকবিরোধী অভিযানে ২ হাজার ১০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইউপি সদস্যকে ঘিরে উত্তেজনা

কেশবপুরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে যুবক গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৯৯ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরের কেশবপুরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় খলিলুর রহমান (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার মুলগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা একটি স্মার্টফোন জব্দ করা হয়, যা অপরাধকর্মে ব্যবহৃত হয়েছিল বলে জানায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, খলিলুর রহমান দীর্ঘদিন ধরে পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত ছিল। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে কেশবপুর থানায় মামলা হয় এবং প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে রাতের অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত খলিলুর রহমান উপজেলার জাহানপুর গ্রামের আব্দুল করিম সরদারের ছেলে। পুলিশ জানায়, পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়া সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, আটককৃত যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট