1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে জমি বিরোধে কিশোর নিহতের অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা যশোর পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন জমা জন্ম নিবন্ধনে গড়িমসি ও ঘুষের অভিযোগ, ইউএনও কার্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ যশোর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি হাশিমপুর বাজারে দৈনিক বার্তা অফিস পরিদর্শন যশোরে শিশুকে প্রধানমন্ত্রীর উপহার, পরিবারে আনন্দের আবেগঘন মুহূর্ত যশোরের ফেরদৌস পরশ নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটিতে, ঐক্যের আহ্বান যশোরে ভেজাল মধু ও নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, কারাদণ্ড ও জরিমানা যশোর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, একাধিক উন্নয়ন কর্মসূচির উদ্বোধন এপ্রিলের শেষে বাড়ছে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা

মনিরামপুরে ভ্যানচালক মিন্টু হত্যার প্রধান আসামি বড় সাব্বির গ্রেফতার

শরিফুল ইসলাম, মনিরামপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৫৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরের মনিরামপুরে চাঁদার দাবিতে ভ্যানচালক মিন্টু হোসেন হত্যার প্রধান আসামি বড় সাব্বিরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনিরামপুর থানা পুলিশ তাকে আটক করে। দীর্ঘদিন পালিয়ে থাকার পর পুলিশের হাতে ধরা পড়ে আলোচিত এই মামলার মূল অভিযুক্ত।

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হাকোবা গ্রামে চাঁদার টাকা না দেওয়ায় মিন্টু হোসেন (৪০) নামের এক ভ্যানচালকের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়। একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। এ সময় মিন্টুর দুই ভাই সেন্টু ও পিকুল গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সেন্টুর অবস্থা আশঙ্কাজনক ছিল। বর্তমানে তারা অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন।

হামলার পরদিন শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিন্টু হোসেন। নিহত মিন্টু হোসেন উপজেলার হাকোবা গ্রামের আব্দুল আজিজের ছেলে। এ ঘটনায় নিহতের মা আমেনা বেগম বাদী হয়ে মনিরামপুর থানায় বড় সাব্বিরকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই ছোট সাব্বির ও ফারুক নামের আরও দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

আজ সোমবার প্রধান আসামি বড় সাব্বিরকেও গ্রেফতারের মাধ্যমে আলোচিত এই মামলায় বড় অগ্রগতি এসেছে বলে জানিয়েছেন মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান। তিনি বলেন,
এটি একটি নৃশংস হত্যাকাণ্ড ছিল। ঘটনার পর থেকে আসামিকে ধরতে আমাদের টিম নিরলসভাবে কাজ করেছে। অবশেষে বড় সাব্বিরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আইনশৃঙ্খলা রক্ষায় মনিরামপুর থানা পুলিশ সবসময় জনগণের পাশে আছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা আশা প্রকাশ করেছেন, আসামিদের দ্রুত বিচারের আওতায় আনা হবে এবং নিহত মিন্টুর পরিবারের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট