1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত জ্বালানি সংকট ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা যশোরে ঈদের নামাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে আহতের অভিযোগ এক মুঠো সুখ’র উদ্যোগে যশোরে শতাধিক দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনকে ফুলেল শুভেচ্ছা যশোরে শ্যালিকার ধর্ষণ অভিযোগে মামলা, সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ চিকিৎসক দুলাভাইয়ের যশোরে চাঁদা না দেওয়ায় জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি,থানায় অভিযোগ যশোরে মোটরসাইকেল সংঘর্ষে গ্যাসের দোকানের কর্মচারীর মৃত্যু যশোরে ৫২ বোতল বিদেশি মদসহ হোটেল ম্যানেজার গ্রেফতার দামুড়হুদায় প্রকাশ্য ১১০টি গাছ কেটে নিয়ে গেলো দুর্বৃত্তরা: চার আসামী কারাগারে

যশোরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৬৯৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোরে একটি নির্মাণাধীন ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুর আড়াইটার দিকে শহরের শাহ আব্দুল করিম রোডের রূপকথার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিস্ত্রির নাম সাজ্জাদুল ইসলাম (২২)। তিনি যশোরের দেয়াড়া মঠবাড়িয়া গ্রামের আজগর হোসেনের ছেলে। ভবনটি নির্মাণ করছে ‘এক্সচেঞ্জ ইউর ডেভেলপমেন্ট লিমিটেড’ নামের একটি নির্মাণ প্রতিষ্ঠান।

সহকর্মী সজিব জানান, সাজ্জাদুল ১০ তলায় রডের কাজ করার সময় অসাবধানবশত নিচে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং দুই পা ভেঙে যায়। দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই প্রকল্পের ম্যানেজার মিঠুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল থেকে সরে যান এবং এখন পর্যন্ত কোনো খোঁজখবর নেননি। নিহতের মরদেহ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে ‘এক্সচেঞ্জ ইউর ডেভেলপমেন্ট লিমিটেড’-এর ফোরম্যান মাহবুব হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট