1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে অভিযোগ, কৃষি অফিসের নির্দেশে নেওয়ার দাবি ব্যবসায়ীর যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান যশোরে আবাসিক ভবনে ‘ভেজাল মবিল’ প্যাকেটজাতের অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার দাবি যশোরের ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত যশোরে বিশেষ অভিযানে ১৫৫ গ্রেপ্তার, আ.লীগের ২৭ নেতাকর্মীও আটক সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার? যশোরে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটি এর নিন্দা পতিত জমিতে সোনালী স্বপ্ন মাছ চাষে হালিমের ভাগ্য বদল চিকিৎসকের অবহেলার অভিযোগে প্রসূতির মৃত্যু, পেট কেটে জীবিত নবজাতক উদ্ধার; ক্লিনিক সিলগালা

যশোর-নড়াইল মহাসড়কে তাঁরাগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৬

মিরাজ হোসেন তপু
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৭২৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোর-নড়াইল মহাসড়কের তাঁরাগঞ্জ বাজার এলাকায় সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যার পর এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার কিছু পর বিকট শব্দে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যান। সেখানে দেখা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৩-০১৪৪) ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে উভয় গাড়ির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যক্রমে কেউ নিহত হননি। সংঘর্ষের পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

দুর্ঘটনাগ্রস্ত বাসের এক যাত্রী মনিরুল ইসলাম বলেন, “ঢাকা থেকেই বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। আমরা কয়েকবার ড্রাইভারকে সতর্ক করলেও তিনি শোনেননি। শেষ পর্যন্ত সেই বেপরোয়া গতিই দুর্ঘটনার কারণ হয়েছে।”

এ বিষয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, “এ ঘটনায় এখনো কোনো রোগী হাসপাতালে ভর্তি হননি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট