1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন, ‘কুচক্রী মহল’কে দায়ী করল জেলা যুবদল যশোরে জমি বিরোধে কিশোর নিহতের অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা যশোর পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন জমা জন্ম নিবন্ধনে গড়িমসি ও ঘুষের অভিযোগ, ইউএনও কার্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ যশোর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি হাশিমপুর বাজারে দৈনিক বার্তা অফিস পরিদর্শন যশোরে শিশুকে প্রধানমন্ত্রীর উপহার, পরিবারে আনন্দের আবেগঘন মুহূর্ত যশোরের ফেরদৌস পরশ নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটিতে, ঐক্যের আহ্বান যশোরে ভেজাল মধু ও নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, কারাদণ্ড ও জরিমানা যশোর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, একাধিক উন্নয়ন কর্মসূচির উদ্বোধন

সারাদেশে পুলিশের টহল ও নজরদারি বৃদ্ধি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩৫৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:

দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই (Key Point Installation) লক্ষ্য করে নাশকতা বা হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এজন্য সারাদেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ স্থাপনায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর পুলিশ সদর দপ্তর থেকে এই নির্দেশনা জারি করা হয়। মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরও সম্ভাব্য যেকোনো হামলা প্রতিরোধে সতর্ক থাকতে বলা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের এক কর্মকর্তা জানান, নির্দেশনার পর বিভিন্ন স্থানে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদেরও তল্লাশি ও আটক করা হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই কেপিআই এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা পর্যায়ের কর্মকর্তাদেরও নিজ নিজ এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানান, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা সারা বছরই জোরদার থাকে। এসব এলাকায় পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে নিরাপত্তা নিশ্চিতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট