1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা যশোরে বেকারি কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার ২৯ বোতল মাদক উইনকরেক্স যশোরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, চার প্রতিষ্ঠানের জরিমানা এক লাখ টাকা দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদ, দেশে ফেরাতে তৎপর দুদক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, লাশ হস্তান্তর নিয়ে বিতর্ক সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আসিফ আকবর সেতুকে দেখতে গেলেন বিএমএসএস নেতৃবৃন্দ অনুসন্ধানী সাংবাদিকতায় গিয়ে হামলা ও লুটের শিকার সাংবাদিক যশোরে মাদকবিরোধী অভিযানে ২ হাজার ১০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইউপি সদস্যকে ঘিরে উত্তেজনা

মনিরামপুরে বজ্রপাতে মাছ শিকারীর মর্মান্তিক মৃত্যু

শরিফুল ইসলাম,মনিরামপুর
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৯৬৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া দক্ষিণ পাড়ার মানুষমরা বিলে বজ্রপাতে আতিয়ার সর্দার (৭৫) নামে এক প্রবীণ ব্যক্তি মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। শনিবার (১ নভেম্বর) বিকেল আনুমানিক তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আতিয়ার সর্দার প্রতিদিনের মতো সেদিনও বাড়িতে খাওয়ার জন্য ফাঁস জাল নিয়ে মানুষমরা বিলে পুঁটি মাছ ধরতে যান। বিলের মাঝামাঝি পৌঁছানোর পর হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় প্রবল বৃষ্টি। এ সময় মাছ ধরার একপর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সন্ধ্যা ঘনিয়ে এলেও আতিয়ার সর্দার বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে স্বজন ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। অবশেষে রাতের দিকে মানুষমরা বিলে তার দেহ ভাসমান অবস্থায় দেখতে পান এলাকাবাসী। তার হাতে তখনও মাছ ধরার ফাঁস জাল জড়ানো ছিল। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন স্বজনেরা।

আতিয়ার সর্দার শান্ত স্বভাবের মানুষ ছিলেন এবং মাছ ধরা ছিল তার নেশা ও ভালোবাসা। তার আকস্মিক মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট