1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে অভিযোগ, কৃষি অফিসের নির্দেশে নেওয়ার দাবি ব্যবসায়ীর যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান যশোরে আবাসিক ভবনে ‘ভেজাল মবিল’ প্যাকেটজাতের অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার দাবি যশোরের ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত যশোরে বিশেষ অভিযানে ১৫৫ গ্রেপ্তার, আ.লীগের ২৭ নেতাকর্মীও আটক সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার? যশোরে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটি এর নিন্দা পতিত জমিতে সোনালী স্বপ্ন মাছ চাষে হালিমের ভাগ্য বদল চিকিৎসকের অবহেলার অভিযোগে প্রসূতির মৃত্যু, পেট কেটে জীবিত নবজাতক উদ্ধার; ক্লিনিক সিলগালা

২০ বছর কারাভোগের পর ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার

নাজমুল হোসেন রনি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৭৭০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:

দীর্ঘ ২০ বছর বা তার বেশি সময় কারাভোগের পর ৩৭ জন সাজাপ্রাপ্ত বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

কারা অধিদফতর জানিয়েছে, রেয়াতসহ ২০ বছর বা তার বেশি সময় কারাভোগ করেছেন এমন যাবজ্জীবন ও ৩০ বছরের বেশি সাজাপ্রাপ্ত বন্দিদের অবশিষ্ট সাজা মওকুফ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সিদ্ধান্তটি আগামী এক-দুই দিনের মধ্যেই কার্যকর করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কমিটির অনুমোদনের পর এই তালিকা চূড়ান্ত করা হয়। জেলা কারাগারগুলোর সুপারিশের ভিত্তিতে তালিকা তৈরি করেছে কারা অধিদফতর।

কারা বিধির ৫৬৯ ধারার আওতায় বন্দিদের অবশিষ্ট সাজা মওকুফ করা হয়েছে বলে জানিয়েছেন কারা অধিদফতরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ। তিনি বলেন,

> “যেসব বন্দি যাবজ্জীবন বা ৩০ বছরের সাজা পেয়েছিলেন এবং রেয়াতসহ ২০ বছর অতিক্রম করেছেন, তাদের বয়স, আচরণ ও মামলার ধরন বিবেচনায় সরকারের সিদ্ধান্তে অবশিষ্ট সাজা মওকুফ করা হয়েছে।”

 

তিনি আরও জানান, মুক্তির তালিকায় ৩৭ জন বন্দির নাম রয়েছে। কারও ১০ বছর, কারও ৭ বছর বা ৬ বছরের সাজা বাকি ছিল—সবই মওকুফ করে মুক্তি দেওয়া হচ্ছে।

কারা অধিদফতরের সূত্রে জানা গেছে, মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে কেউই নারী নন, যদিও প্রাথমিক প্রস্তাবে নারী-পুরুষ উভয়কেই অন্তর্ভুক্ত করা হয়েছিল। অধিকাংশই হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং দেশের বিভিন্ন কারাগারে তারা সাজা ভোগ করছিলেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে,

> “দেশের বিভিন্ন কারাগারে আটক বন্দিদের মধ্যে যারা রেয়াতসহ ২০ বছর বা তার বেশি সময় কারাভোগ করেছেন, তাদের মামলার প্রকৃতি, আচরণ, অপরাধের ধরন ও বয়স বিবেচনায় সরকার কারাবিধির ৫৬৯ ধারার আলোকে ৩৭ জন বন্দির অবশিষ্ট সাজা মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। আদেশ পাওয়ার পরই তা কার্যকর করা হবে।”

সূত্র: স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা অধিদফতর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট