1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম মীর মুগ্ধ গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে যশোরে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি যশোরে সাইবার অভিযানে উদ্ধার নগদ টাকা ও আলামত যশোরে জমি নিয়ে বিরোধ: নারীকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণালংকার লুটের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাই, তরুণী আটক যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার বিএমএসএস যশোর জেলা সভাপতি নাসিম রেজাকে বিজয় টিভিতে যোগদান উপলক্ষে শুভেচ্ছা যশোর-৪ এমপি গোলাম রসুলের মেয়ের বিরুদ্ধে মাদ্রাসায় হামলার থানায় অভিযোগ যশোরে হিন্দু পরিবারের জমি দখল ও হামলা, থানায় লিখিত অভিযোগ যশোরে জিতু হ’ত্যা: চারজনের নামে মামলা, অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

যশোরে মুখোশধারী ডাকাতদের হামলা, দুই লাখ টাকা ও দশ ভরি স্বর্ণালংকার লুট

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৯৯৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ভায়না দোরাস্তা গ্রামে মুখোশধারী একদল ডাকাত অস্ত্রের মুখে বাড়িতে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছয় থেকে সাতজনের একটি ডাকাত দল গ্রামের শেখ হাবিবুর রহমানের বাড়ির পেছনের দুটি তালা কেটে দ্বিতীয় তলায় প্রবেশ করে। তারা ঘরে ঢুকেই হাবিবুর রহমান, তার স্ত্রী ও মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।

শেখ হাবিবুর রহমান জানান, ডাকাতরা প্রথমেই তার চোখ ও মুখ বেঁধে ফেলে এবং তার স্ত্রী ও মেয়েকে ভয় দেখায় যেন কেউ চিৎকার না করে। এরপর তারা ঘরের আলমারি ও বাক্স তছনছ করে নগদ দুই লাখ টাকা ও প্রায় দশ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

ঘটনার পর খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বিস্তারিত জানা গেলে ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে এলাকায় এমন কয়েকটি চুরিচামারি ঘটেছে, যা নিয়ে তারা উদ্বিগ্ন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট