1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম মীর মুগ্ধ গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে যশোরে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি যশোরে সাইবার অভিযানে উদ্ধার নগদ টাকা ও আলামত যশোরে জমি নিয়ে বিরোধ: নারীকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণালংকার লুটের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাই, তরুণী আটক যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার বিএমএসএস যশোর জেলা সভাপতি নাসিম রেজাকে বিজয় টিভিতে যোগদান উপলক্ষে শুভেচ্ছা যশোর-৪ এমপি গোলাম রসুলের মেয়ের বিরুদ্ধে মাদ্রাসায় হামলার থানায় অভিযোগ যশোরে হিন্দু পরিবারের জমি দখল ও হামলা, থানায় লিখিত অভিযোগ যশোরে জিতু হ’ত্যা: চারজনের নামে মামলা, অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

যশোরে স্কুলগামী শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরে স্কুলে যাওয়ার সময় ট্রাকচাপায় ইয়াছির আরাফাত শিষ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে কোতোয়ালী উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটী বাবলাতলার দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিষ ওই এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে। স্থানীয়দের মতে, শিষ যশোর কেন্দ্রীয় কারাগার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। সকালে সাইকেলের পেছনে বসে স্কুলে যাওয়ার সময় সিমেন্টবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৩৬৯৭) পেছন দিক থেকে সাইকেলে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে যায় এবং ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও যানটি পুলিশ জব্দ করেছে। কোতোয়ালী থানার তদন্ত কর্মকর্তা কাজী বাবুল জানান, চালককে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। শিশুটির মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হঠাৎ এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় সন্তানকে হারিয়ে পরিবারও গভীর শোকে ভেঙে পড়েছে।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট